মোঃ মুকিম উদ্দিন, জগন্নাথপুর প্রতিনিধি:
২০ মে ২০২৬, ৪:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ত্যাগ ও সম্প্রীতির বার্তা নিয়ে ঈদের শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী রাজু আহমদ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল শুভাকাঙ্ক্ষীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী রাজু আহমদ। ঈদকে কেন্দ্র করে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি ত্যাগ, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরেন।

ঈদ শুভেচ্ছা বার্তায় রাজু আহমদ বলেন, “কুরবানির মহান আদর্শ নিয়ে পবিত্র ঈদুল আযহা আমাদের দ্বারে সমাগত। এই ঈদ শুধু আনন্দের উৎসব নয়, বরং ত্যাগ ও আত্মোৎসর্গের এক মহিমান্বিত শিক্ষা। হযরত ইব্রাহিম (আ.)-এর আত্মত্যাগের স্মৃতিকে ধারণ করেই মুসলিম উম্মাহ প্রতিবছর এই পবিত্র উৎসব উদযাপন করে থাকে।”

তিনি আরও বলেন, “ঈদুল আযহা মুসলমানদের কাছে আনন্দ, ভালোবাসা ও সম্প্রীতির এক অনন্য উপলক্ষ। এই দিনে মানুষ সকল ভেদাভেদ, হিংসা ও বিদ্বেষ ভুলে গিয়ে একে অপরের নিকটবর্তী হয়। ধনী-গরিব নির্বিশেষে সবাই এক কাতারে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করে এবং পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করে।”

রাজু আহমদ বলেন, সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ঈদের শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুরবানির প্রকৃত তাৎপর্য উপলব্ধি করে মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই ঈদের মূল সৌন্দর্য নিহিত রয়েছে। তিনি সকলকে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

আরো পড়ুন...  কিশোরগঞ্জের কুলিয়ারচরে দোকানে হামলা-ভাঙচুরের অভিযোগ, আহত ২; বিচারের দাবিতে বিক্ষোভ

শুভেচ্ছা বার্তায় তিনি আরও উল্লেখ করেন, “পবিত্র ঈদুল আযহা আমাদেরকে শুধু আনন্দই দেয় না, বরং মানুষে মানুষে বিভেদ ও অনৈক্য দূর করে ভ্রাতৃত্ব, সম্প্রীতি এবং সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ করে। ঈদের এই শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ঐক্যের বন্ধনকে আরও শক্তিশালী করে।”

তিনি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বলেন, বর্তমান সময়ের সকল সংকট ও অস্থিরতা কাটিয়ে একটি সুন্দর, মানবিক ও সুখী সমাজ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এ সময় তিনি জগন্নাথপুর পৌরবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

সবশেষে মেয়র পদপ্রার্থী রাজু আহমদ সকলের সুস্বাস্থ্য, সুখ ও শান্তিময় জীবন কামনা করে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক। সকলের জীবন আনন্দ, শান্তি ও কল্যাণে ভরে উঠুক।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০