তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
২৪ মে ২০২৬, ৪:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মৌলভীবাজারে অস্ত্রের মুখে স্বর্ণ ছিনতাই, আন্তঃজেলা চক্রের দুই সদস্য গ্রেপ্তার

মৌলভীবাজার শহরে এক নারীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনায় আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত স্বর্ণের চেইনও উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার পূর্ব ছিরামপুর এলাকার জাহাঙ্গীর আলম (৪২) ওরফে মরা জাহাঙ্গীর এবং চান্দাই এলাকার আকমল হোসেন (৩৯)। পুলিশের তথ্য অনুযায়ী, জাহাঙ্গীর আলম এর আগে ডাকাতি, অস্ত্র ও দস্যুতা মামলায় ১৫ বছরের বেশি সময় কারাভোগ করেছেন।

পুলিশ জানায়, গত ১৭ মে বিকেলে মৌলভীবাজার পৌরসভার সৈয়ারপুর এলাকার লক্ষীবালা স্কুল রোডে কালী মন্দির সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী সন্তানকে নিয়ে অটোরিকশায় বাসায় ফিরছিলেন। এ সময় একটি লাল রঙের মোটরসাইকেলে আসা তিন ছিনতাইকারী অটোরিকশার গতিরোধ করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তার গলায় থাকা প্রায় ৮ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। ছিনতাই হওয়া চেইনের আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা।

ঘটনার পর মৌলভীবাজার সদর মডেল থানার একটি বিশেষ টিম ঘটনাস্থল পরিদর্শন করে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। পরে ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করা হয়। টানা তিন দিনের অভিযানে বৃহস্পতিবার সিলেট মহানগরীর শাহপরাণ থানার কুশিঘাট এলাকা থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আম্বরখানা বড়বাজার এলাকা থেকে আকমল হোসেনকে আটক করা হয়।

আরো পড়ুন...  সীমান্তজুড়ে মাদক উৎপাদনের অভিযোগ, যুবসমাজকে রক্ষায় কঠোর পদক্ষেপের আহ্বান এমপি নাসের রহমানের

পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী শিববাড়ী এলাকার একটি স্বর্ণের দোকান থেকে ছিনতাই হওয়া স্বর্ণের চেইন উদ্ধার করে পুলিশ।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, আন্তঃজেলা এই চক্রটি মোটরসাইকেলে করে সিলেট থেকে মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় এসে নারীদের অনুসরণ করত। সুযোগ বুঝে নির্জন স্থানে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিয়ে পালিয়ে যেত। মৌলভীবাজার সদর, শ্রীমঙ্গল, বড়লেখা ও কুলাউড়া এলাকায় তাদের সক্রিয়তা ছিল বলে তথ্য পেয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, সম্প্রতি মৌলভীবাজার শহরের বেরীরপাড় এলাকায় সংঘটিত আরেকটি ছিনতাই ঘটনার সঙ্গেও একই চক্রের সম্পৃক্ততার তথ্য মিলেছে। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়েরের তত্ত্বাবধানে সদর মডেল থানার ওসি মো. সাইফুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০