মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি-
২৫ মে ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নে ইটভাটার ধোঁয়ায় ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক কৃষক ক্ষতিপূরণ পেয়েছেন। স্থানীয় প্রশাসন ও ইউনিয়ন পরিষদের মধ্যস্থতায় এ ক্ষতিপূরণ প্রদান করা হয়।

জানা যায়, নন্দলালপুর মাঠে অবস্থিত এএনএফ ব্রিকস ইটভাটার আশপাশে থাকা ধান ও আমবাগানে চলতি মৌসুমে ঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক কারণে ক্ষয়ক্ষতি হয়। পরে স্থানীয় ইউপি সদস্যের নেতৃত্বে ক্ষতির পরিমাণ নির্ধারণ করে ভাটা মালিকপক্ষ কৃষকদের হাতে নগদ অর্থ তুলে দেয়।

কৃষকরা জানান, দীর্ঘদিন ধরে ইটভাটার ধোঁয়ার কারণে ফসলের ক্ষতি হলেও এভাবে সরাসরি ক্ষতিপূরণ পাওয়ার ঘটনা এই এলাকায় প্রথম। ধানচাষিদের বিঘাপ্রতি ১২ হাজার টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হয়েছে বলেও তারা জানান।

নন্দলালপুর গ্রামের কৃষক তাজেমুল হক বলেন, “আমাদের দাবি অনুযায়ী ক্ষতিপূরণ পেয়েছি, এতে আমরা সন্তুষ্ট।”

অন্য কৃষক মো. ধুলু জানান, ইটভাটার কারণে কিছু ক্ষতি হলেও ভাটা মালিকপক্ষ সরাসরি ক্ষতিপূরণ দিয়েছে এবং সার-কীটনাশকের খরচও বহন করেছে।

এএনএফ ব্রিকসের স্বত্বাধিকারী নাজমুল আলম বলেন, স্থানীয় কৃষকদের ক্ষতি বিবেচনায় নিয়ে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

ইউপি সদস্য হেলাল উদ্দিন জানান, স্থানীয়ভাবে যাচাই-বাছাই করে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে তাদের মধ্যে ক্ষতিপূরণ বিতরণ করা হয়।

আরো পড়ুন...  চন্দনাইশে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেপ্তার

উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাকলাইন হোসেন বলেন, ইটভাটার ধোঁয়ায় ফসলের ক্ষতি একটি দীর্ঘদিনের সমস্যা। এ ধরনের সমন্বিত উদ্যোগ কৃষকদের কিছুটা হলেও স্বস্তি দেবে বলে আশা করা যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০