শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
২৬ মে ২০২৬, ৮:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাড়ির টানে ঘরে ফেরা শুরু, কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল

গাজীপুরের কালিয়াকৈর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঈদযাত্রা ঘিরে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। শিল্পকারখানাগুলোতে ধাপে ধাপে ছুটি ঘোষণার পর মঙ্গলবার সকাল থেকেই মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। দুপুরের পর তীব্র যানজটের আশঙ্কার কথা জানিয়েছে সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (২৬ মে) সকাল থেকে সফিপুর, মৌচাক, কোনাবাড়ী, চৌরাস্তা, টঙ্গী, রাজেন্দ্রপুর, গড়গড়িয়া, মাস্টারবাড়ী, কালিয়াকৈর ও মাওনা এলাকার বিভিন্ন শিল্পকারখানা ছুটি ঘোষণা করে। এতে লাখ লাখ কর্মজীবী মানুষ নাড়ির টানে নিজ নিজ গন্তব্যে যাত্রা শুরু করেন।

এর আগে সোমবার গাজীপুরের প্রায় ৪০ শতাংশ শিল্পকারখানা ছুটি দেওয়ায় রাতভর উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার যাত্রীদের চাপ ছিল মহাসড়কে। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত কয়েক লাখ মানুষ নানা ভোগান্তি সহ্য করে গাজীপুর ত্যাগ করেন।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় সকাল থেকেই বাসের জন্য অপেক্ষমাণ যাত্রীদের দীর্ঘ সারি দেখা যায়। পরিবার-পরিজন নিয়ে নতুন পোশাকে বাড়ি ফেরার আনন্দ থাকলেও অতিরিক্ত ভাড়া ও যানজটের আশঙ্কায় অনেক যাত্রীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। একই চিত্র দেখা গেছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া, টঙ্গী বোর্ডবাজার ও গাজীপুর চৌরাস্তা এলাকায়।

আরো পড়ুন...  পটিয়ায় মকবুল শাহ (রহ.) মাজারের দানবাক্স ভেঙে টাকা চুরি, তদন্তের দাবি

যাত্রীদের অভিযোগ, সড়কে যানজট ও বৈরী আবহাওয়ার অজুহাতে পরিবহন চালকরা অতিরিক্ত ভাড়া আদায় করছেন। ফলে অনেকে বাধ্য হয়ে ট্রাক ও পিকআপে করে বাড়ির পথে রওনা হচ্ছেন।

রাজশাহীগামী যাত্রী কামাল মিয়া বলেন, সকালে কারখানা ছুটির পর বাসে ভাড়া জানতে গিয়ে দেখি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ভাড়া চাওয়া হচ্ছে। এখন কীভাবে বাড়ি যাব তা নিয়ে দুশ্চিন্তায় আছি।

পরিবহন শ্রমিকরা বলছেন, একযোগে বিপুল সংখ্যক যাত্রী সড়কে নামায় দুপুরের পর যানজট আরও বাড়তে পারে।

গাজীপুর রিজিয়নের নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাউগাতুল আলম জানান, মঙ্গলবার অধিকাংশ শিল্পকারখানা ছুটি হওয়ায় মহাসড়কে চাপ বেড়েছে। শুধু গাজীপুর নয়, ঢাকা ও সাভার এলাকার বিপুল সংখ্যক মানুষও এই সড়ক ব্যবহার করবে। যানজট নিরসনে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজারে রাত্রিযাপনের চুক্তিতে ১ হাজার পরিশোধের জেরে হত্যা, আটক-২

১

মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু: প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

২

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

৩

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মোরেলগঞ্জে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত 

৪

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ডের ১০ কোটি টাকা আত্মসাৎ কারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৫

মোরেলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৬

১৩৮৬ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

৭

কোষ্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে উদ্ধার ৪জেলে

৮

মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ধ্বংস, দুই ব্যবসায়ীকে জরিমানা

৯

মোরেলগঞ্জে ভূমিহীন নরেনের চায়ের দোকান দখলের চেষ্টার অভিযোগ

১০

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

ওমরাহ শেষে এলাকায় ফিরে কর্মীদের ভালোবাসায় সিক্ত এমপি আব্দুল আলীম

১২

বাগেরহাটে স্থানীয় সরকার প্রতিনিধিদের জলবায়ু সংক্রান্ত সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৩

গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিবাদ সভা

১৪

কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

১৫

মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৬

মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ঘর হারিয়ে ২০ দিন ধরে খোলা আকাশের নিচে শ্রমিক পরিবার

১৭

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতি চেষ্টার খবরটি বানোয়াট- টোয়াস

১৮

মোরেলগঞ্জে প্রাথমিকের ৪৪ জন সহকারি শিক্ষককে বরণ করে নিলেন শিক্ষক সমিতি

১৯

মৎস্য ঘেরের ভেড়িতে তরমুজ চাষে বাজিমাত: সফল মোরেলগঞ্জের তরুণ উদ্যোক্তা মাহবুব

২০