আল আমিন, জয়পুরহাট জেলা প্রতিনিধি-
৩০ মে ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাঁচবিবিতে মেডিকেল কলেজ স্থাপনের দাবি জোরালো

জয়পুরহাটে প্রস্তাবিত মেডিকেল কলেজটি ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ পাঁচবিবি উপজেলায় স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ মে) সকালে লাল বিহারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী সমিতি পাঁচবিবির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে শিক্ষার্থী, সচেতন নাগরিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রস্তাবিত মেডিকেল কলেজটি পাঁচবিবিতে স্থাপন করা হলে শুধু এই উপজেলা নয়, আশপাশের কয়েকটি উপজেলার মানুষও উন্নত চিকিৎসা সেবার সুযোগ পাবেন। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত সিদ্ধান্ত নিয়ে মেডিকেল কলেজটি পাঁচবিবিতে স্থাপনের জোর দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষার্থী সমিতি পাঁচবিবির সভাপতি মো. রবিউল ইসলাম, আক্তারুজ্জামান বাবু, অ্যাডভোকেট মাফিজুল সরকার, মশিউর রহমান, আবু রায়হান মুকুল, ফিরোজ হোসেন ফাইন, এনতাজ মণ্ডলসহ সংগঠনের কার্যকরী কমিটির সদস্য ও বিপুল সংখ্যক শিক্ষার্থী।

বক্তারা আরও বলেন, মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর স্মৃতিবিজড়িত পাঁচবিবি উপজেলা উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ গরুর হাট ও কাঁচামাল বাজার হিসেবে পরিচিত। এছাড়া ধামইরহাট, বদলগাছি, পলাশবাড়ী, গোবিন্দগঞ্জ, ঘোড়াঘাট, নবাবগঞ্জ ও হাকিমপুরসহ পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলার মানুষের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র।

আরো পড়ুন...  বদরগঞ্জে মে দিবসে শ্রমিক দলের র‍্যালি ও আলোচনা সভা, অধিকার আদায়ের আহ্বান

তাদের মতে, বগুড়া, দিনাজপুর ও রংপুরে মেডিকেল কলেজ থাকলেও পাঁচবিবিতে একটি মেডিকেল কলেজ স্থাপন করা হলে বৃহত্তর অঞ্চলের মানুষের চিকিৎসা সেবা গ্রহণ আরও সহজ হবে। পাশাপাশি উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে স্বাস্থ্যসেবার মানও বৃদ্ধি পাবে।

বক্তারা বলেন, পাঁচবিবি টেক্সটাইল মিলের দীর্ঘদিন ধরে অব্যবহৃত জমিতে মেডিকেল কলেজ স্থাপন করা হলে তা এলাকায় স্বাস্থ্যসেবা, শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই পাঁচবিবিতে মেডিকেল কলেজ স্থাপনের দাবি এখন এলাকাবাসীর প্রাণের দাবিতে পরিণত হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০