খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি
১ জুন ২০২৬, ৭:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নানাবাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে প্রাণ গেল কিশোরের

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নানাবাড়িতে ঈদের ছুটি কাটাতে এসে ডাহুক নদীতে গোসল করতে গিয়ে মুন্নাফ (১৪) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার (১ জুন) সকালে উপজেলার ৪ নম্বর শালবাহান ইউনিয়নের সানু বালাবাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুন্নাফ তিরনইহাট ইউনিয়নের রওশনপুর এলাকার তজিমুল হকের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, মুন্নাফ বাবার সঙ্গে ঢাকায় বসবাস করত। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কয়েকদিন আগে সে নানাবাড়ি বেড়াতে আসে। সোমবার সকালে বন্ধুদের সঙ্গে ডাহুক নদীতে গোসল করতে গেলে একপর্যায়ে গভীর পানিতে তলিয়ে যায়। সাঁতার না জানায় সে আর উপরে উঠতে পারেনি।

সহপাঠী ও স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দ্রুত উদ্ধার অভিযান চালায়। পরে তাকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঈদের আনন্দঘন মুহূর্তে এমন হৃদয়বিদারক ঘটনায় নিহতের পরিবারে নেমে এসেছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকার পরিবেশ। স্থানীয়দের ভাষ্য, ঈদের আনন্দের আগমুহূর্তে মুন্নাফের মৃত্যু যেন পরিবারটির জন্য অপূরণীয় ক্ষতি হয়ে এসেছে।

Facebook Comments Box
আরো পড়ুন...  নিখোঁজ সোহেলের খোঁজে আকুল আবেদন মায়ের

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০