হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম প্রতিনিধি
১ জুন ২০২৬, ৭:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চরাঞ্চলের উন্নয়নে পৃথক মন্ত্রণালয় ও বিশেষ বাজেটের দাবি

চরাঞ্চলের মানুষের টেকসই উন্নয়ন, নদীভাঙন রোধ এবং পুনর্বাসন কার্যক্রম জোরদারে পৃথক চর বিষয়ক মন্ত্রণালয় গঠন ও চরবাসীর জন্য বিশেষ বাজেট বরাদ্দের দাবি জানিয়েছে বাংলাদেশ চর উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ।

সোমবার (১ জুন) সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতৃবৃন্দ এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দেশের শতাধিক উপজেলার প্রায় দুই কোটি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নদীভাঙনের ঝুঁকিতে বসবাস করছে। অথচ দীর্ঘদিন ধরেই চরাঞ্চলের মানুষ শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা এবং অন্যান্য মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। ফলে চরবাসীর জীবনমান উন্নয়নে পৃথক পরিকল্পনা ও কার্যকর সরকারি উদ্যোগ গ্রহণ এখন সময়ের দাবি।

সংগঠনের সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু লিখিত বক্তব্যে বলেন, কুড়িগ্রাম দেশের অন্যতম বৃহৎ চরাঞ্চল অধ্যুষিত জেলা। জেলায় প্রায় চার শতাধিক চর রয়েছে, যার মধ্যে আড়াই শতাধিক চরে মানুষের বসবাস। এসব এলাকার বাসিন্দারা বছরের পর বছর নদীভাঙন, দারিদ্র্য, যোগাযোগ সংকট ও অবকাঠামোগত দুর্বলতার কারণে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে জীবনযাপন করছেন।

তিনি জানান, গত এক দশকে কুড়িগ্রামে প্রায় এক লাখ মানুষ নদীভাঙনের শিকার হয়ে গৃহহীন হয়েছেন। নদীগর্ভে বিলীন হয়েছে হাজারো পরিবারের বসতভিটা, আবাদি জমি ও জীবিকার উৎস। ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো শিক্ষা, কর্মসংস্থান এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি থেকে ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে।

আরো পড়ুন...  স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা International Organization for Migration (IOM)-এর তথ্য অনুযায়ী, ব্রহ্মপুত্র নদের ভাঙনের কারণে প্রতিবছর কুড়িগ্রাম জেলার অন্তত পাঁচ হাজার পরিবার অভ্যন্তরীণ স্থানান্তরের শিকার হয়। এছাড়া গত পাঁচ বছরে প্রায় দুই হাজার পরিবার স্থায়ীভাবে দেশের বিভিন্ন অঞ্চলে চলে যেতে বাধ্য হয়েছে।

বক্তারা বলেন, চরাঞ্চলের উন্নয়নকে জাতীয় উন্নয়নের মূলধারায় অন্তর্ভুক্ত করতে হলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের পাশাপাশি নদীভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা সম্প্রসারণ করতে হবে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ চর উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক সাঈয়েদ আহমেদ বাবুসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন থেকে চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণে সরকারের প্রতি জোরালো আহ্বান জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০