বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
১ জুন ২০২৬, ৯:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইসলামী ব্যাংকের সঙ্গে জামায়াতের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই: এটিএম আজহারুল ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামী বদরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে দলটির নায়েবে আমীর ও রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, ইসলামী ব্যাংকের সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো সাংগঠনিক সম্পর্ক নেই, সম্পর্ক শুধু ঈমান ও আকিদার ভিত্তিতে।

সোমবার (১ জুন) বিকেলে বদরগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশের মানুষ সুদমুক্ত অর্থনৈতিক ব্যবস্থা চায়। ইসলামী ব্যাংকের প্রতি তাদের আস্থা আদর্শিক ও বিশ্বাসগত জায়গা থেকে। তিনি নিজেও ইসলামী ব্যাংকে আমানত রেখেছেন বলে উল্লেখ করেন।

ইসলামী ব্যাংক থেকে অর্থ পাচারের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বিগত সময়ে ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে এবং এখনো তা রোধে কার্যকর উদ্যোগ প্রয়োজন।

সম্প্রতি ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় নিন্দা জানিয়ে তিনি বলেন, গ্রাহকদের ন্যায্য দাবির ক্ষেত্রে বলপ্রয়োগ গ্রহণযোগ্য নয়।

তিনি আরও অভিযোগ করেন, দেশে মাদক ও চাঁদাবাজির প্রবণতা বেড়ে গেছে এবং এসব নিয়ন্ত্রণে সরকারের কার্যকর ভূমিকা থাকা প্রয়োজন।

আরো পড়ুন...  শ্রীমঙ্গলে বাসে যাত্রী ওঠানামার দাবিতে সংবাদ সম্মেলন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বদরগঞ্জ উপজেলা শাখার আমীর মাওলানা কামরুজ্জামান কবির। উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মেনহাজুল ইসলাম, নায়েবে আমীর শাহ মো. রোস্তম আলী, পৌর আমীর মাওলানা মাহফুজুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু অভিযোজনের নামে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ঋণের ফাঁদে ফেলা চলবেনা

১

বাড়ি ফেরা হলোনা অন্তঃসত্ত্বা কাকলির!

২

৩ হাজারে রাত্রিযাপনের চুক্তিতে ১ হাজার পরিশোধের জেরে হত্যা, আটক-২

৩

মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু: প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

৪

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

৫

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মোরেলগঞ্জে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত 

৬

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ডের ১০ কোটি টাকা আত্মসাৎ কারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৭

মোরেলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৮

১৩৮৬ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

৯

কোষ্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে উদ্ধার ৪জেলে

১০

মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ধ্বংস, দুই ব্যবসায়ীকে জরিমানা

১১

মোরেলগঞ্জে ভূমিহীন নরেনের চায়ের দোকান দখলের চেষ্টার অভিযোগ

১২

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১৩

ওমরাহ শেষে এলাকায় ফিরে কর্মীদের ভালোবাসায় সিক্ত এমপি আব্দুল আলীম

১৪

বাগেরহাটে স্থানীয় সরকার প্রতিনিধিদের জলবায়ু সংক্রান্ত সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৫

গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিবাদ সভা

১৬

কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

১৭

মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৮

মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ঘর হারিয়ে ২০ দিন ধরে খোলা আকাশের নিচে শ্রমিক পরিবার

১৯

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতি চেষ্টার খবরটি বানোয়াট- টোয়াস

২০