মোঃ মুকিম উদ্দিন, জগন্নাথপুর প্রতিনিধি
২ জুন ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৬নং রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, সামাজিক অপরাধ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ জুন) দুপুর ১টায় বাগময়না গ্রামের হাজী মকবুল হোসেনের বাড়িতে জগন্নাথপুর থানার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন।

সভায় বক্তব্য রাখেন রানীগঞ্জ ইউনিয়ন বিএনপির প্রথম যুগ্ম-আহ্বায়ক কয়েস উদ্দিন মাস্টার, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম এবং সাংবাদিক মো. আল-আমীন (দৈনিক খোলা কাগজ)।

প্রধান অতিথির বক্তব্যে ওসি শফিকুল ইসলাম বলেন, সমাজ থেকে মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ, কিশোর অপরাধ, সাইবার ক্রাইম, পারিবারিক সহিংসতা এবং নারী-শিশু নির্যাতনের মতো অপরাধ নির্মূলে পুলিশ ও জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তিনি বলেন, জনগণকে সম্পৃক্ত করে পারস্পরিক অংশীদারিত্বের ভিত্তিতে কোমলমতি শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালিত করা এবং আইন মান্যকারী সুনাগরিক হিসেবে গড়ে তোলাই বিট পুলিশিং কার্যক্রমের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, কোনো অপরাধ সংঘটিত হওয়ার আগেই সচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলে অপরাধ দমন করা সম্ভব। এ লক্ষ্যে পুলিশের চলমান বিট পুলিশিং কার্যক্রম আরও জোরদার করা হবে।

আরো পড়ুন...  জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটি গঠন

সভায় সমসাময়িক বিভিন্ন সামাজিক সমস্যা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং জননিরাপত্তা বিষয়েও আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন হাজী সুন্দর আলী, হাজী মকবুল হোসেন, এসআই উমর ফারুক, এএসআই নীল মিয়া, তেরা মিয়া মেম্বার, রানীগঞ্জ ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি আখলিছ মিয়া, বিএনপি নেতা জাকির হোসেন, ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইজাজুল ইসলাম মন্টু, সাবেক সহ-সভাপতি সারং মিয়া, হীরা মিয়া, মাখন মিয়া, নুরুল হক, গোলাপ মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সভা শেষে স্থানীয় বাসিন্দারা আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের এমন জনসম্পৃক্ত উদ্যোগকে স্বাগত জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০