হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম প্রতিনিধি
২ জুন ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে হত্যা মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার

শেরপুর জেলার ঝিনাইগাতীতে সংঘটিত চাঞ্চল্যকর ও ক্লুলেস এক হত্যা মামলার প্রধান পলাতক আসামি আলমগীর গাজী (৩৬) কে কুড়িগ্রামের রাজারহাট থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১ জুন) দুপুর ২টার দিকে র‌্যাব-১৩ এর একটি বিশেষ দল কুড়িগ্রাম জেলার রাজারহাট থানাধীন উমর মজিদ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আনন্দ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে আলতাফ হোসেনের বসতবাড়ির উত্তর দুয়ারী ঘর থেকে তাকে আটক করা হয়।

মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ১৩ নভেম্বর বিকেলে শেরপুর জেলার ঝিনাইগাতী থানার গান্দিগাঁও এলাকায় রাস্তার পাশে ঝোঁপের ভেতর থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে তদন্তে নিহতের পরিচয় শনাক্ত হয় মোছা. এলিজা বেগম (৩৫) হিসেবে, যিনি গ্রেফতারকৃত আলমগীর গাজীর দ্বিতীয় স্ত্রী।

তদন্তে আরও উঠে আসে, পারিবারিক কলহ ও নির্যাতনের জেরে ওই নারীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন বিকেলে ভিকটিমকে শারীরিক নির্যাতনের পর হত্যা করে লাশ ঝোঁপের ভেতরে ফেলে পালিয়ে যায় আসামি ও তার সহযোগীরা।

এ ঘটনায় নিহতের মরদেহ উদ্ধারের পর ঝিনাইগাতী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্ত চলাকালে আসামির পরিচয় ও হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য উদঘাটিত হয়।

আরো পড়ুন...  জগন্নাথপুর পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন রাজু আহমদ

র‌্যাব-১৩ জানায়, দীর্ঘদিন আত্মগোপনে থাকা আলমগীর গাজীকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি অব্যাহত ছিল। অবশেষে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাকে আটক করা সম্ভব হয়।

র‌্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল বলে জানিয়েছে স্থানীয়রা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০