জামাল উদ্দীন, কক্সবাজার প্রতিনিধি
৪ জুন ২০২৬, ৫:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পেকুয়ায় র‌্যাবের মধ্যরাতের অভিযান, অস্ত্র-গুলিসহ এক ব্যক্তি আটক

কক্সবাজারের পেকুয়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও পিস্তলের গুলিসহ এক অস্ত্রধারীকে আটক করেছে র‌্যাব-১৫।

র‌্যাব-১৫ সূত্রে জানা যায়, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণে চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৪ জুন) রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের কাছেমুল উলুম মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানা মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে র‌্যাবের একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় আহম্মদ নুর (৪০) নামে একজনকে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি ও হেফাজত থেকে দুইটি দেশীয় তৈরি একনালা বন্দুক, দুইটি তাজা কার্তুজ, দুইটি ব্যবহৃত কার্তুজের খোসা এবং পাঁচ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আহম্মদ নুর পেকুয়া উপজেলার সরকারি ঘোনা এলাকার মৃত আব্দুল হকের ছেলে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১৫ জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ অবৈধভাবে সংরক্ষণের অভিযোগে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাকে পেকুয়া থানায় হস্তান্তর করা হবে।

আরো পড়ুন...  কররীতে মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

র‌্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়, অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০