কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
৫ জুন ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
দখল-দূষণে মৃতপ্রায় নরসুন্দা, কাওনার বাঁধ অপসারণের জোর দাবি

বিশ্ব পরিবেশ দিবসে নরসুন্দা নদী রক্ষার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী নরসুন্দা নদীকে দখল ও দূষণমুক্ত করে এর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন ও পথসভা করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কিশোরগঞ্জ জেলা শাখা।

শুক্রবার (৫ জুন) সকালে জেলা শহরের সৈয়দ নজরুল ইসলাম চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে বাপার নেতাকর্মী, পরিবেশকর্মী, শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। “প্রকৃতির অনুপ্রেরণায়, জলবায়ুর জন্য ও আমাদের ভবিষ্যতের জন্য” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে বক্তারা নরসুন্দা নদী রক্ষায় জরুরি ও কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।

পথসভায় বক্তারা বলেন, একসময় কিশোরগঞ্জের প্রাণ হিসেবে পরিচিত নরসুন্দা নদী বর্তমানে দখল, দূষণ ও অব্যবস্থাপনার কারণে অস্তিত্ব সংকটে পড়েছে। নদীর বিভিন্ন অংশে অবৈধ স্থাপনা, ময়লা-আবর্জনা ও শিল্পবর্জ্য ফেলার ফলে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এতে নাব্যতা কমে যাওয়ার পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর মারাত্মক বিরূপ প্রভাব পড়ছে।

বক্তারা আরও বলেন, হোসেনপুর এলাকায় ১৯৮০-এর দশকে নির্মিত কাওনার বাঁধ নরসুন্দা নদীর স্বাভাবিক পানিপ্রবাহে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। দীর্ঘদিন ধরে নদীর পানিপ্রবাহ ব্যাহত থাকায় নদীর জলাধারণ ক্ষমতা, জীববৈচিত্র্য এবং পরিবেশগত ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একসময় কৃষি, মৎস্যসম্পদ ও নৌ-যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহৃত নরসুন্দা এখন মৃতপ্রায় অবস্থায় পৌঁছেছে বলে অভিযোগ করেন তারা।

আরো পড়ুন...  বাবার ঋণের টাকা পরিশোধে বাধা ও বড় ভাইয়ের বাড়িতে হামলার অভিযোগ

মানববন্ধন থেকে বক্তারা দ্রুত কাওনার বাঁধ অপসারণ, নদীর অবৈধ দখলদার উচ্ছেদ, দূষণ বন্ধ, খাল-বিল ও জলাধার পুনঃখনন এবং নরসুন্দা নদীর স্বাভাবিক প্রবাহ পুনরুদ্ধারে সমন্বিত পরিকল্পনা গ্রহণের দাবি জানান। তারা বলেন, নদীকে বাঁচানো গেলে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি জেলার অর্থনীতি, কৃষি ও জনজীবনও উপকৃত হবে।

এ সময় উপস্থিত ছিলেন বাপা কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট হামিদা বেগম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জুয়েল, নিরাপদ সড়ক চাই (নিসচা) কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ফিরোজ উদ্দিন ভূইয়া, কার্যকরী সদস্য আলমগীর হোসেন, মো. ফারুকুজ্জামান, জাহাঙ্গীর আলম, স্বপন স্যার, আব্দুল মালেক সজিবসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ।

পথসভা শেষে নরসুন্দা নদী পুনরুদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০