আলী আজীম, মোংলা প্রতিনিধি
৬ জুন ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মোংলায় উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

মোংলা স্থায়ী-অস্থায়ী বন্দর পারাপার যন্ত্র চালিত নৌকা মাঝি সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। শনিবার (৬ জুন) পৌর শহরের মামার ঘাট সংলগ্নে নিজস্ব কার্যালয়ে সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে দুপুর ১টা পর্যন্ত।

জানা গেছে, এবারের নির্বাচনে ৭০ জন মাঝি তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এবার আলী আকবর- হারুন ও বাবুল- আফজাল পরিষদের পূর্ণ প্যানেলে (৮ জন করে) ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া এবার সাংগঠনিক সম্পাদক পদে মো: সরোয়ার হাওলাদার বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে আলী আকবর- হারুন প্যানেল থেকে সভাপতি পদে মো: আলী আকবর এবং সাধারণ সম্পাদক পদে মো: হারুন হাওলাদার প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া এ প্যানেল থেকে সহ-সভাপতি পদে মো: হেলাল মোল্লা, সহ-সাধারণ সম্পাদক পদে মো: আল আমীন, প্রচার সম্পাদক পদে মো: শাজাহান, কোষাধ্যক্ষ পদে মো: রফিকুল ইসলাম এবং সদস্য পদে মো: সেলিম ভূঁইয়া ও মো: রশনি প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অন্যদিকে, বাবুল- আফজাল পরিষদ থেকে সভাপতি পদে মো: নুর ইসলাম (বাবুল) এবং সাধারণ সম্পাদক পদে মো: আফজাল হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরো পড়ুন...  বিরামপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত, সাংবাদিকদের ঐক্যের আহ্বান

এছাড়া এ প্যানেল থেকে সহ-সভাপতি পদে মো: আজিজ মোড়ল, সহ-সাধারণ সম্পাদক পদে মো: জাকির হোসেন, প্রচার সম্পাদক পদে মো: নূরু মোল্লা, কোষাধ্যক্ষ পদে মো: জাহিদুল ইসলাম জুয়েল এবং সদস্য পদে মো: আল আমিন ও মো: মাসুদ মৃধা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ ভোটের মাধ্যমে আগামী তিন বছরের জন্য মাঝিরা এ সংগঠন পরিচালনায় নেতৃত্ব নির্বাচন করবেন।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন মোংলা উপজেলা সমবায় অফিসার মো. জুবাইর হোসেন।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. জুবাইর হোসেন বলেন, উৎসবমুখর পরিবেশে সকাল থেকে মাঝিরা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। ভোটগ্রহণ এবং গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০