মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
৬ জুন ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোবাইল রিচার্জকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ

মাগুরার শ্রীপুর উপজেলায় মোবাইলে টাকা রিচার্জকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অন্তত তিনজন আহত হয়েছেন। সংঘর্ষে কয়েকটি দোকান ও একটি বাড়িতে ভাঙচুরের অভিযোগও উঠেছে।

শুক্রবার (৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সাচিলাপুর বাজারে এ ঘটনা ঘটে। সংঘর্ষে জড়িয়ে পড়ে সব্দালপুর ইউনিয়নের তারাউজিয়াল ও দারিয়াপুর ইউনিয়নের দারিয়াপুর গ্রামের লোকজন।

আহতরা হলেন— দারিয়াপুর গ্রামের শাহীব শেখ (৩৫), তারাউজিয়াল গ্রামের প্রবল (৪০) এবং শাহজাহান (৩৫)। তারা বর্তমানে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় সাচিলাপুর বাজারের হৃদয় টেলিকমে মোবাইল রিচার্জ করতে যান শাহীব শেখ। এ সময় দোকান মালিক প্রবল ভুলবশত রিচার্জের টাকার পরিবর্তে মিনিট প্যাকেজ চালু করে দেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুজনের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং দুই গ্রামের লোকজন এতে জড়িয়ে পড়ে।

সংঘর্ষের সময় সাচিলাপুর বাজার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় হৃদয় টেলিকম, মেঘা সুইটস অ্যান্ড কনফেকশনারি এবং আলম মোল্যার বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান।

আরো পড়ুন...  বদরগঞ্জে দুই কিশোর মাদক কারবারি ইয়াবাসহ আটক

পরিস্থিতি নিয়ন্ত্রণে শনিবার সকালে এলাকায় যান অতিরিক্ত পুলিশ সুপার আল নাহিয়ান, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওলি মিয়া এবং স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান হাসান ইমাম সুজা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো, খন্দকার আব্বাস উদ্দিন, মুন্সি রেজাউল করিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

শ্রীপুর থানার ওসি মো. ওলি মিয়া বলেন, স্থানীয় নেতৃবৃন্দের সহযোগিতায় দুই গ্রামের মধ্যে সৃষ্ট সমস্যার সমাধান করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০