মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
৭ জুন ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দুই সপ্তাহেও শনাক্ত হয়নি অজ্ঞাত যুবকের লাশ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে সড়ক থেকে উদ্ধার হওয়া এক অজ্ঞাত যুবকের মরদেহ দুই সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো তার পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। ফলে ঘটনাটিকে ঘিরে রহস্য ক্রমেই আরও ঘনীভূত হচ্ছে।

গত ২৬ মে (সোমবার) ভোরে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কুলিয়ারচর উপজেলার গণখকালী ব্রিজ সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে ভৈরব হাইওয়ে পুলিশ। উদ্ধার হওয়ার পর থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত যুবকের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

পুলিশ সূত্রে জানা যায়, মরদেহ উদ্ধারের সময় ওই যুবকের শরীরে শুধু একটি প্যান্ট ছিল, গায়ে কোনো পোশাক ছিল না। এ কারণে তার মৃত্যু স্বাভাবিক নাকি পরিকল্পিত—তা নিয়ে বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয়দের ধারণা, গভীর রাতে দুর্বৃত্তরা তাকে হত্যা করে ওই স্থানে ফেলে রেখে যেতে পারে। আবার অন্য একটি ধারণা অনুযায়ী, কোনো যানবাহনের চাপায় তার মৃত্যু হয়ে থাকতে পারে।

তবে মরদেহে পোশাক না থাকা এবং পরিচয় শনাক্ত না হওয়ায় ঘটনাটি আরও জটিল ও রহস্যজনক হয়ে উঠেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শনিবার (৬ জুন) বিকাল সাড়ে ৩টার দিকে ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী জানান, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

আরো পড়ুন...  মাগুরায় দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

তিনি আরও জানান, মরদেহের পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে অবহিত করা হয়। পিবিআইয়ের একটি দল ঘটনাস্থলে এসে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করলেও এখন পর্যন্ত পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশ বলছে, আইনগত প্রক্রিয়ায় সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে। পরিচয় শনাক্ত হলে তার গতিবিধি, যাতায়াত ও মৃত্যুর আগে কী ঘটেছিল—সেসব বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০