মালিকুজ্জামান কাকা, যশোর প্রতিনিধি
৭ জুন ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যশোরে সন্ত্রাসী হামলায় শ্বশুর-শাশুড়ি জখমের অভিযোগ

যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের মাহিদিয়া গ্রামে সাবেক শ্বশুরবাড়িতে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও শারীরিকভাবে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

অভিযোগ অনুযায়ী, এক সাবেক জামাইয়ের পক্ষ নিয়ে বহিরাগত সন্ত্রাসীরা সংঘবদ্ধভাবে সাবেক শ্বশুর লিয়াকতের বাড়ি ও চায়ের দোকানে হামলা চালায়। এ সময় শ্বশুর ও শাশুড়িকে মারধর করে জখম করা হয় এবং দোকান ভাঙচুর করা হয় বলে দাবি ভুক্তভোগীর।

ভুক্তভোগী লিয়াকত অভিযোগ করে বলেন, গত ২ জুন বিকেলে আনুমানিক ৩০ থেকে ৩৫ জনের একটি সন্ত্রাসী দল তার চায়ের দোকান ও সংলগ্ন বাড়িতে হামলা চালায়। এ সময় তারা দোকানের নগদ টাকা ও মালামাল লুট করে নেয় বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও জানান, হামলার সময় তিনি ও তার স্ত্রী গুরুতর আহত হন। বর্তমানে তিনি আতঙ্কে রয়েছেন এবং চিকিৎসাও নিতে পারছেন না বলে দাবি করেন। তার শরীরজুড়ে আঘাতের চিহ্ন রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পেছনে সাবেক জামাই আব্দুর রউফের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। তিনি মনিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের সলিয়া গ্রামের বাসিন্দা। অভিযোগ রয়েছে, তিনি বিদেশ ফেরত এবং পূর্বে মাদক মামলায় জেল খেটেছেন। পরে পারিবারিক বিরোধের জেরে সাবেক শ্বশুরবাড়িতে চাপ সৃষ্টি ও হামলার ঘটনা ঘটে।

আরো পড়ুন...  গভীর রাতে ডিবির অভিযান: ঝোপ থেকে পরিত্যক্ত রিভলবার উদ্ধার

অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে ভুক্তভোগীর মেয়ে খাদিজার সঙ্গে তার তালাক হয়। এরপর থেকেই হুমকি-ধমকি ও সংঘবদ্ধ হামলার ঘটনা বাড়তে থাকে বলে দাবি করা হয়।

স্থানীয়রা জানান, ঘটনার পর থেকে এলাকায় বহিরাগতদের উপস্থিতি ও মহড়ার কারণে সাধারণ মানুষ আতঙ্কে রয়েছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে হরিহরনগর ইউনিয়নের এক জনপ্রতিনিধি জানান, অভিযুক্ত ব্যক্তি আগে রাজনৈতিকভাবে সক্রিয় ছিল এবং বর্তমানে এলাকায় মাদক ও সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

তবে অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, স্থানীয়রা দ্রুত তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও এলাকার নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০