খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি
৮ জুন ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৭০ ঘণ্টার টানাপোড়েনের অবসান: পুশইন করা ১০ বাংলাদেশিকে ফেরত নিল বিএসএফ

পঞ্চগড়ের তেঁতুলিয়ার বড়বাড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করা নারী, পুরুষ ও শিশুসহ ১০ জনকে প্রায় ৭০ ঘণ্টা পর অবশেষে ফেরত নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। দীর্ঘ তিন দিন সীমান্তের জিরো লাইনে অবস্থানের পর সোমবার (৮ জুন) গভীর রাতে তাদের ভারতে ফিরিয়ে নেওয়া হয়।

সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজুল ইসলাম। তিনি জানান, রাতে বিএসএফ বিজিবির সঙ্গে যোগাযোগ করে পুশইন করা ব্যক্তিদের ফেরত নিতে আগ্রহ প্রকাশ করে। পরে বিজিবি তাদের দ্রুত সরিয়ে নেওয়ার শর্তে সম্মতি দেয়।

বিজিবি সূত্রে জানা গেছে, ভারতের ৯৩ ব্যাটালিয়নের টিয়াপাড়া ক্যাম্পের সদস্যরা কয়েক দফায় সীমান্ত এলাকার ফ্লাডলাইট বন্ধ করে ওই ১০ জনকে সরিয়ে নেয়। পরে তাদের একটি ক্যাম্পে গাড়িযোগে নিয়ে যাওয়া হয়। এ সময় সীমান্ত এলাকায় সতর্ক অবস্থানে ছিল বিজিবি।

৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, “বিজিবি কখনোই পুশইন মেনে নেবে না—এ বিষয়টি বিএসএফকে স্পষ্টভাবে জানানো হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের ঘটনা প্রতিরোধে কঠোর অবস্থানে থাকবে বিজিবি।”

বড়বাড়ি সীমান্ত এলাকার বাসিন্দারা জানান, রোববার গভীর রাতে প্রথমে সীমান্তের আলো নিভিয়ে ওই ব্যক্তিদের নিতে আসে বিএসএফ। কিছু সময় নাটকীয় পরিস্থিতির পর আবার তাদের জিরো লাইনে ফিরিয়ে আনা হয়। পরে পুনরায় আলো বন্ধ করে তাদের সীমান্ত পার করে নিয়ে যাওয়া হয়।

আরো পড়ুন...  নোবিপ্রবির নতুন উপাচার্য হলেন অধ্যাপক ড. গোলাম রব্বানী

স্থানীয় বাসিন্দা ইউসুফ আলী বলেন, “সীমান্তে এমন পরিস্থিতি আমরা চাই না। পুশইন বন্ধ হোক এবং সীমান্ত এলাকায় স্বাভাবিক পরিবেশ বজায় থাকুক।”

এর আগে, গত শুক্রবার ভোরে বড়বাড়ি সীমান্তের ৭৫৮ নম্বর মেইন পিলারের ৫ নম্বর সাব-পিলার এলাকা দিয়ে বিএসএফ ১০ জন নারী-পুরুষ ও শিশুকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। তবে বিজিবির বাধার মুখে তারা বাংলাদেশে ঢুকতে পারেনি। পরবর্তীতে বিওপি, কোম্পানি ও ব্যাটালিয়ন পর্যায়ে একাধিক পতাকা বৈঠক হলেও প্রথমদিকে তাদের ফেরত নিতে অস্বীকৃতি জানায় বিএসএফ।

দীর্ঘ ৭০ ঘণ্টার অচলাবস্থার পর অবশেষে বিএসএফ ওই ১০ জনকে নিজেদের হেফাজতে ফিরিয়ে নেওয়ায় সীমান্ত এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০