মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
৮ জুন ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গ্রাম আদালত নিয়ে মঘীতে সচেতনতা ক্যাম্পেইন, ভিডিও প্রদর্শনীতে অংশ নিলেন স্থানীয়রা

গ্রামীণ জনগোষ্ঠীকে সহজ ও স্বল্প খরচে ন্যায়বিচার প্রাপ্তির সুযোগ সম্পর্কে সচেতন করতে মাগুরার মঘী ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি পর্যায়ের বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও প্রদর্শনী কার্যক্রম।

রবিবার (৮ জুন) সকালে “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প”-এর আওতায় এ কার্যক্রমের আয়োজন করা হয়। প্রকল্পটির মূল লক্ষ্য হলো গ্রামীণ জনগোষ্ঠী, বিশেষ করে নারী, সংখ্যালঘু ও প্রান্তিক মানুষের জন্য দ্রুত ও সহজ ন্যায়বিচার নিশ্চিত করা।

অনুষ্ঠানে মাইকিং, র‌্যালি, ভিডিও প্রদর্শনী এবং আলোচনা সভার আয়োজন করা হয়। এতে গ্রাম আদালতের কার্যপ্রণালী, সেবা গ্রহণের নিয়ম এবং এর সুবিধা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। স্থানীয়রা ভিডিও প্রদর্শনীর মাধ্যমে বাস্তবভিত্তিক উপস্থাপনা দেখে আরও ভালোভাবে বিষয়টি বুঝতে পারেন বলে আয়োজকরা জানান।

এ সময় উপস্থিত ছিলেন মঘী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাথী আকতার, ইউপি সদস্য, ইউপি প্রশাসনিক কর্মকর্তা এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আয়োজকরা বলেন, গ্রাম আদালতের সেবা সম্পর্কে সচেতনতা বাড়লে গ্রামীণ মানুষের ছোটখাটো বিরোধ দ্রুত ও কম খরচে নিষ্পত্তি করা সম্ভব হবে।

Facebook Comments Box
আরো পড়ুন...  ব্রাহ্মণবাড়িয়ায় ৫ আসনে বিএনপি, ১টিতে স্বতন্ত্র জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০