পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
১৫ জুন ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্ব রক্তদাতা দিবসে মানবতার বন্ধন পটিয়ার মতবিনিময় সভা

বিশ্ব রক্তদাতা দিবস ২০২৬ উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবতার বন্ধন পটিয়া’র উদ্যোগে রক্তদানে উৎসাহিতকরণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ জুন) বিকেলে পটিয়া রেলস্টেশন প্রাঙ্গণে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও ক্রীড়া সংগঠক শফিকুল আলম বশর। সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আলমগীর আলম।

সভায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ নুরুল আলম সওদাগর, সহ-সভাপতি মুহাম্মদ শাহেদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হক সুমন, সাংগঠনিক সম্পাদক সূফি মোহাম্মদ রেজা, অর্থ সম্পাদক আলী কদর জীবন, দপ্তর সম্পাদক মোহাম্মদ সোলাইমান এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক এস এম আবু হেনাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, রক্তদান একটি মহৎ মানবিক কাজ এবং এটি মানুষের জীবন বাঁচানোর অন্যতম সহজ ও কার্যকর উপায়। একজন স্বেচ্ছায় রক্তদাতা মাত্র কয়েক মিনিট সময় ব্যয় করে একজন মুমূর্ষু রোগীর জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

তারা আরও বলেন, দেশে নিরাপদ রক্তের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ চাহিদা পূরণে তরুণ সমাজকে আরও বেশি করে স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে হবে। পাশাপাশি নিয়মিত রক্তদানের সংস্কৃতি গড়ে তোলার মাধ্যমে মানবিক সমাজ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

আরো পড়ুন...  পঞ্চগড়ে শিক্ষককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, ১২ জনের বিরুদ্ধে থানায় এজাহার

সভায় রক্তদানের প্রয়োজনীয়তা, নিরাপদ রক্ত নিশ্চিতকরণ এবং স্বেচ্ছাসেবী কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে মানবতার সেবায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০