কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
১৫ জুন ২০২৬, ৬:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তাহেরা নূর স্কুল অ্যান্ড কলেজে নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বোয়ালিয়া তাহেরা নূর হাই স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির নবনির্বাচিত সভাপতি, কটিয়াদী পৌর বিএনপির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মো. আশরাফুল হক দাদনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার (১৫ জুন) সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুধীজনদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং সার্বিক উন্নয়নকে সামনে রেখে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সহকারী শিক্ষক আবু ছিদ্দিকের সঞ্চালনায় এবং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ও সংবর্ধিত ব্যক্তি হিসেবে বক্তব্য দেন নবনির্বাচিত সভাপতি মো. আশরাফুল হক দাদন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে একটি মেধাবী ও সুনাগরিক প্রজন্ম গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। বোয়ালিয়া তাহেরা নূর হাই স্কুল অ্যান্ড কলেজকে এ অঞ্চলের অন্যতম সেরা বিদ্যাপীঠ হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব।”

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সাবেক গভর্নিং বডির সদস্য ও কটিয়াদী পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহজাহান সিরাজী। তিনি প্রতিষ্ঠানের অতীত ঐতিহ্য, বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

আরো পড়ুন...  চন্দনাইশ থানা পুলিশের অভিযানে দুই আসামি গ্রেপ্তার

এছাড়াও বক্তব্য দেন মো. সেলিম হায়দার, কবির আহমদ, আবুল কালাম আজাদ, মো. রইছ উদ্দিন, মো. মুস্তাফিজুর রহমান ও মো. মেজবাহ উদ্দিন। বক্তারা শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আধুনিক শিক্ষা পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

সংবর্ধনা সভায় নবনির্বাচিত অ্যাডহক কমিটির সদস্য মো. খোকন মিয়া, শিক্ষক প্রতিনিধি মোছা. শাহনাজ বেগমসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী, অভিভাবক এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মো. সামসুল আলম তেলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বক্তারা আশা প্রকাশ করেন, নবগঠিত অ্যাডহক কমিটির নেতৃত্বে বোয়ালিয়া তাহেরা নূর হাই স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার মানোন্নয়ন, সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণ এবং অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে নতুন সাফল্যের দ্বার উন্মোচন করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০