নিজস্ব প্রতিবেদক:
১৬ জুন ২০২৬, ৬:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঘুষ বাণিজ্যের অভিযোগকে অপপ্রচার দাবি করে তেতুলিয়ায় সংবাদ সম্মেলন

পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি ইনছান আলী ও সাধারণ সম্পাদক সাইদুর রহমানের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুন) বিকেলে উপজেলা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে শ্রমিক ইউনিয়নের সভাপতি ইনছান আলী, সাধারণ সম্পাদক সাইদুর রহমানসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে শ্রমিক নেতা ইনছান আলী অভিযোগ করেন, শ্রমিক ইউনিয়নের কয়েকজন সদস্য নিজেদের বিভিন্ন অনিয়ম ও অপকর্ম আড়াল করতে তার এবং সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের মিথ্যা প্রচারণা চালাচ্ছেন। এতে সাধারণ শ্রমিকদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে বলেও তিনি দাবি করেন।

তিনি বলেন, নতুন শ্রমিক নিয়োগের ক্ষেত্রে অর্থ গ্রহণের যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ অসত্য। ২১ জন শ্রমিক নিয়োগের বিষয়ে তিনি বলেন, এ সংক্রান্ত কার্যক্রম পরিচালনায় প্রায় ২ লাখ টাকা বিভিন্ন সভা-সমাবেশ ও সাংগঠনিক কাজে ব্যয় করা হয়েছে। অবশিষ্ট অর্থ সংগঠনের তহবিলে জমা রাখা হয়েছে।

ইনছান আলী আরও দাবি করেন, সংগঠনের তহবিল থেকে শ্রমিকদের বোনাস প্রদান, অসুস্থ শ্রমিকদের আর্থিক সহযোগিতা এবং দরিদ্র শ্রমিক পরিবারের সন্তানদের লেখাপড়া ও ফরম পূরণের খরচ বহন করা হয়েছে।

আরো পড়ুন...  খালিদ সাইফুল্লাহ খুলনা ছাত্রদল আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত

তিনি বলেন, অভিযোগকারী কয়েকজন সদস্য সংগঠনের ডাকা সভা ও বৈঠকে নিয়মিত অংশগ্রহণ করেন না। পরবর্তীতে তারা নিজেদের ভুল স্বীকার করে মুচলেকা দিয়েছেন বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করেন তিনি।

এ সময় ইনছান আলী আরও বলেন, এর আগেও পূর্ববর্তী কমিটির পক্ষ থেকে তার বিরুদ্ধে ২৩ লাখ টাকা ঘুষ বাণিজ্যের অভিযোগ আনা হয়েছিল। সে অভিযোগেরও যথাযথ জবাব দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ শ্রমিকদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে সংগঠনের কার্যক্রম স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে পরিচালিত হচ্ছে বলে দাবি করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০