মোঃ মুকিম উদ্দিন, জগন্নাথপুর প্রতিনিধি
১৮ জুন ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী আব্দুল মতিন লাকির গণসংযোগ ও লিফলেট বিতরণ

আসন্ন জগন্নাথপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র পদপ্রার্থী, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক, আল ফাতেমা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং ভলটন বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল মতিন লাকি ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছেন।

বুধবার (১৭ জুন) বিকেলে জগন্নাথপুর পৌর পয়েন্টসহ জগন্নাথপুর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় তিনি নির্বাচনী প্রচারণা চালান। এ সময় তিনি ব্যবসায়ী, ক্রেতা, দোকান মালিক ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের কাছে নিজের নির্বাচনী পরিকল্পনা ও উন্নয়ন ভাবনা তুলে ধরেন।

গণসংযোগকালে আব্দুল মতিন লাকি বলেন, “আমি একটি সুশাসনভিত্তিক, আধুনিক ও সমৃদ্ধ জগন্নাথপুর পৌরসভা গড়ে তুলতে চাই। জনগণের কল্যাণ, নাগরিক সুবিধার উন্নয়ন এবং স্বচ্ছ প্রশাসন নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।”

তিনি আরও বলেন, “পৌরবাসীর ভালোবাসা, সমর্থন ও দোয়া নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছি। আসন্ন নির্বাচনে আমাকে ভোট দিয়ে সেবার সুযোগ দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।”

লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন।

আরো পড়ুন...  রামুতে র‍্যাবের অভিযানে লাখাধিক ইয়াবাসহ তিন নারী আটক

নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, জনসম্পৃক্ত এ ধরনের প্রচারণা কার্যক্রমের মাধ্যমে পৌরবাসীর সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হবে এবং একটি সুন্দর, উন্নত ও জনবান্ধব পৌরসভা গঠনের প্রত্যাশা বাস্তবায়িত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০