কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
২৪ জুন ২০২৬, ৯:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভূমি সেবা সহজীকরণ ও রাজস্ব আদায় বৃদ্ধিতে কিশোরগঞ্জে কর্মশালা

ভূমি সেবা সহজীকরণ এবং ভূমি রাজস্ব আদায় বৃদ্ধির লক্ষ্যে কিশোরগঞ্জে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলার কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ.জে.এম সালাহউদ্দিন নাগরী, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোহানা নাসরিন।

প্রধান অতিথির বক্তব্যে এ.জে.এম সালাহউদ্দিন নাগরী প্রযুক্তির কার্যকর ব্যবহারের মাধ্যমে সেবাগ্রহীতাদের হয়রানি কমানো, সময় ও ব্যয় সাশ্রয়, দুর্নীতি নির্মূল এবং সেবাদান ব্যবস্থাকে আরও আধুনিক ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সোহানা নাসরিন আধুনিক ভূমি ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরে বলেন, ভূমি সংক্রান্ত সেবাসমূহ ডিজিটাল প্ল্যাটফর্মে স্থানান্তর, ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, ডিজিটাল রেকর্ড সংরক্ষণ এবং হটলাইনের মাধ্যমে ভূমি সেবা প্রদানের কার্যক্রম আরও গতিশীল করা প্রয়োজন। তিনি সেবাদানকারী কর্মকর্তাদের আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নাহিদ হাসান খান-এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সেবা প্রদানকারীরা প্রযুক্তিগত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এসব সমস্যার সমাধানে অনলাইনে যুক্ত টেক বিশেষজ্ঞদের মতামত গ্রহণ করা হয় এবং মুক্ত আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।

আরো পড়ুন...  মৌলভীবাজারে গ্রাম আদালত নিয়ে সমন্বয় সভা

এ সময় উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যানের একান্ত সচিব মো. আজিজুর রহমান, স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) জেবুন নাহার শাম্মী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফ, বিভিন্ন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

কর্মশালায় ভূমি সেবা আরও সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করার পাশাপাশি রাজস্ব আদায় বৃদ্ধি এবং জনসেবার মান উন্নয়নে বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০