উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
২৫ জুন ২০২৬, ৮:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নড়াইলের লোহাগড়ায় হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

নড়াইলের লোহাগড়া উপজেলার পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডে মহামান্য হাইকোর্টের স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে সুবাস চন্দ্র দাসের বিরুদ্ধে।

অভিযোগকারী বিবেকানন্দ দাস জানান, লোহাগড়া পৌর এলাকার ৯৬ নম্বর কচুবাড়িয়া মৌজার ৩৫টি দাগে মোট ৫ একর ৯৬ শতাংশ জমি নিয়ে তার সঙ্গে সুবাস চন্দ্র দাসের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এ বিষয়ে ১৯৮৯ সালের ৩৯ নম্বর ডিগ্রি এবং ২৯ এপ্রিল ২০২৫ তারিখে নিম্ন আদালতের ০৭/২০২৪ নম্বর মামলার রায় বাতিল চেয়ে তিনি মহামান্য হাইকোর্টে ২৭৯৮ নম্বর মামলা দায়ের করেন।

মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে। মামলার শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি এস.এম. কুদ্দুস জামান রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট জমির দখল ও অবস্থার স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। একই সঙ্গে আদালতের আদেশের অনুলিপি উভয় পক্ষকে ডাকযোগে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

বাদীর অভিযোগ, হাইকোর্টের ওই নির্দেশনা উপেক্ষা করে বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ৮টার দিকে বিবাদী সুবাস চন্দ্র দাস আরএস ১২৩৭ নম্বর বিতর্কিত দাগের প্রায় ২০ শতাংশ জমির ওপর পাকা ভবন নির্মাণ এবং একটি অগভীর নলকূপ স্থাপনের কাজ শুরু করেন। বিষয়টি অবহিত করে নির্মাণকাজে বাধা দেওয়া হলেও তিনি কাজ চালিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।

আরো পড়ুন...  সাভার চৌরঙ্গী মার্কেটে দোয়া ও ইফতার মাহফিল

এ বিষয়ে জানতে চাইলে সুবাস চন্দ্র দাস বলেন, “হাইকোর্টের নিষেধাজ্ঞার বিষয়ে আমি অবগত নই।”

এ ঘটনায় স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে অভিযোগের বিষয়ে আদালতের নির্দেশনা ও আইনগত প্রক্রিয়ার আলোকে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০