আলী আজীম, মোংলা প্রতিনিধি
২৭ জুন ২০২৬, ৮:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোংলায় বিএনপি নেতার নামে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মোংলায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃধা নজরুল ইসলামের পুত্র ও উপজেলা বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক মৃধা ফারুকুল ইসলামের নামে দায়ের করা মামলাকে মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক দাবি করে তা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ও প্রতিবাদ সমাবেশ করেছেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় এলাকাবাসী।

শনিবার (২৭ জুন) বিকাল ৫টায় উপজেলার সুন্দরবন ইউনিয়নের কচুবুনিয়া বাজার মাঠ চত্বরে সুন্দরবন ইউনিয়নের সর্ব সাধারণের ব্যানারে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, পশ্চিম বাজিকরেরখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনকে কেন্দ্র করে গত বুধবার (১৭ জুন) দায়ের করা মামলায় রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে পরিকল্পিতভাবে মৃধা ফারুকুল ইসলামকে জড়ানো হয়েছে। মৃধা ফারুকুল ইসলামের বিরুদ্ধে ব্যক্তিগত বিরোধের জেরে এ মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত এবং তার রাজনৈতিক ও সামাজিক সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা বলেও দাবি করেন তারা।

তাদের দাবি, মৃধা ফারুকুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তার এ জনপ্রিয়তা ও জনসম্পৃক্ততায় ঈর্ষান্বিত হয়ে একটি স্বার্থান্বেষী মহল তাকে রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে এ মামলা দায়ের করেছে। মামলাটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং দ্রুত প্রত্যাহারের দাবিও জানান তারা।

আরো পড়ুন...  শরণখোলায় সোমনাথ দের নির্বাচনী জনসভা

বক্তারা মামলার বিষয়টি পুনঃতদন্তের জন্য মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এর প্রতি আহ্বান জানান। একই সঙ্গে অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে তারা বলেন, দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সুন্দরবন ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মাসুম ফরাজি’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদল নেতা নাজমুল হক মোল্লা, সুন্দরবন ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপি যুগ্ম সম্পাদক মোঃ মারুফ হাওলাদার, সুন্দরবন ইউনিয়ন সাবেক ছাত্রদলের সভাপতি মোঃ সাকিব খাঁন, যুবনেতা মোঃ নাজমুল শিকদার, ৮নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মুছা আকন, ছাত্রনেতা মোঃ সাব্বিরসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০