কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
২৮ জুন ২০২৬, ৯:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে পল্লী জীবিকায়ন প্রকল্পের আয়বর্ধনমূলক প্রশিক্ষণ

উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) পরিচালিত পল্লী জীবিকায়ন প্রকল্প (তৃতীয় পর্যায়)-এর আওতায় সুফলভোগীদের জন্য তিন দিনব্যাপী আয়বর্ধনমূলক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৮ জুন) কিশোরগঞ্জ সদর উপজেলা অডিটোরিয়াম হলরুমে হাঁস-মুরগি ও গাভী পালন বিষয়ক এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

কিশোরগঞ্জ সদর উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. মোজাম্মেল হকের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন ভার্চুয়ালি করেন প্রকল্প পরিচালক মো. আলাউদ্দিন সরকার এবং কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান মারুফ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. উজ্জ্বল হোসাইন, জেলা বিআরডিবির উপপরিচালক শেফালী জাহান, কিশোরগঞ্জ সদর উপজেলার ইউআরডিও পলাশ রায়হান, মাঠ সংগঠক হেপী আক্তারসহ বিআরডিবির অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

প্রশিক্ষণ কর্মশালায় সদর উপজেলার বিভিন্ন গ্রামের ১০টি দলের মোট ৮০ জন ঋণগ্রহীতা সদস্য অংশগ্রহণ করেন।

কর্মশালায় বক্তারা অংশগ্রহণকারীদের হাঁস-মুরগি ও গাভী পালনের আধুনিক কৌশল, রোগ প্রতিরোধ ব্যবস্থা, সঠিক পরিচর্যা, খাদ্য ব্যবস্থাপনা এবং লাভজনক খামার পরিচালনার বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত ধারণা দেন। পাশাপাশি প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং পারিবারিক আয় বৃদ্ধিতে ভূমিকা রাখার আহ্বান জানান।

আরো পড়ুন...  জগন্নাথপুরে উমরা মিয়া কোরেশী ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ

আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীকে দক্ষ করে তোলা, টেকসই জীবিকায়ন নিশ্চিত করা এবং পল্লী অর্থনীতিকে আরও শক্তিশালী করাই এ প্রকল্পের মূল লক্ষ্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০