হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
৩০ জুন ২০২৬, ৮:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিদ্যুৎ লোডশেডিং বন্ধের দাবিতে হোসেনপুরে মোমবাতি প্রজ্বলন করে নীরব প্রতিবাদ

অসহনীয় লোডশেডিং, বিদ্যুৎ খাতে অনিয়ম এবং জনদুর্ভোগের প্রতিবাদে কিশোরগঞ্জের হোসেনপুরে মোমবাতি প্রজ্বলন করে নীরব প্রতিবাদ কর্মসূচি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) সন্ধ্যা ৭টায় গোবিন্দপুর চৌরাস্তা, কিশোরগঞ্জ–হাজীপুর সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

প্রতিবাদ সভায় বক্তব্য দেন বাসদ (মার্কসবাদী) কিশোরগঞ্জ জেলা সমন্বয়ক আলাল মিয়া, জনদুর্ভোগ নিরসন নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ খায়রুল ইসলাম ফকির এবং বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের জেলা নেতা এবায়দুল ইসলাম।

বক্তারা বলেন, গ্রাম ও শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছেন। চলমান এসএসসি ও আলিম পরীক্ষার কারণে শিক্ষার্থীরা ঘন ঘন লোডশেডিংয়ে অন্ধকারে পড়াশোনা করতে বাধ্য হচ্ছে, যা তাদের জন্য চরম ভোগান্তির সৃষ্টি করছে।

তারা আরও বলেন, বিদ্যুৎ খাতে দুর্নীতি ও অনিয়ম বন্ধ করে ন্যায্য ও সমবণ্টনমূলক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ বিল প্রত্যাহারেরও দাবি জানান তারা।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত লোডশেডিং সমস্যার সমাধান না হলে সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি, এমনকি রাজপথ অবরোধের মতো কর্মসূচিও ঘোষণা করা হবে।

আরো পড়ুন...  ফুলবাড়ী সীমান্তে বিপুল ভারতীয় নেশাজাত দ্রব্য আটক

প্রতিবাদ সভা শেষে অংশগ্রহণকারীরা মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে নীরব প্রতিবাদ জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০