মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
২ জুলাই ২০২৬, ৬:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীপুরে ৪ হাজারের বেশি কৃষকের মাঝে কৃষি প্রণোদনা, শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

মাগুরার শ্রীপুর উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি, ক্রীড়ার প্রসার এবং সামাজিক নিরাপত্তা জোরদারে কৃষি উপকরণ, ক্রীড়া সামগ্রী, গাছের চারা ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর ও কৃষি অফিস প্রাঙ্গণে পৃথক দুটি অনুষ্ঠানের মাধ্যমে এসব উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ মনোয়ার হোসেন খান।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আলমগীর হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. বদরুল আলম হিরো, জেলা কৃষক দলের সভাপতি মো. রুবাইয়াত হোসেন খান, সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা পিংকি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবীর, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাকসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, কৃষি ও শিক্ষা খাতকে আরও শক্তিশালী করতে এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি অব্যাহত রয়েছে। কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো পড়ুন...  নলডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এডিবি প্রকল্প ও উপজেলা রাজস্ব তহবিলের অর্থায়নে উপজেলার ৮৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিভিন্ন সংগঠন ও সমিতির মধ্যে ফুটবল, ভলিবল ও ক্রিকেট সামগ্রী, স্প্রে মেশিন, সেলাই মেশিন এবং বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

এছাড়া কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মোট ৪ হাজার ৪৫৯ জন কৃষকের মাঝে বিভিন্ন ধরনের বীজ ও সার বিতরণ করা হয়। এর মধ্যে ১ হাজার ৯০০ জন কৃষককে উফশী আমন ধানের বীজ, ১ হাজার ২০০ জনকে আমন ধানের বীজ, ৭০ জনকে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ, ৮৬০ জনকে শাকসবজির বীজ, ৩৫ জনকে লেবুর চারা, ১ হাজার ১৯৪ জনকে বিভিন্ন প্রজাতির গাছের চারা এবং ২০০ জনকে এয়ার ফ্লো মেশিন প্রদান করা হয়েছে।

অন্যদিকে সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলার ৬০ জন অসচ্ছল ব্যক্তির মধ্যে মোট ১ লাখ ৩৫ হাজার টাকার আর্থিক সহায়তা বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপকারভোগীরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০