মো. নাসির উদ্দিন, বিশেষ প্রতিনিধি, গলাচিপা (পটুয়াখালী):
৮ জুলাই ২০২৬, ২:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি লঞ্চঘাট থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ে একটি ফিশিং ট্রলার ডুবে যাওয়ার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে জেলে পল্লীগুলোতে। ট্রলারে থাকা ১১ জন জেলের মধ্যে ৫ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনও ৬ জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে সংশ্লিষ্ট সংস্থাগুলোর অভিযান অব্যাহত রয়েছে।

মঙ্গলবার বৈরী আবহাওয়া উপেক্ষা করে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক ক্ষতিগ্রস্ত জেলে পরিবারের বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নেন এবং স্বজনদের সান্ত্বনা দেন।

এ সময় ইউএনও জানান, শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক এবং পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর নির্দেশনায় ট্রলারে থাকা ১১ জন জেলের প্রতিটি পরিবারের জন্য ৭ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তার চেক এবং শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, নিখোঁজ ৬ জেলেকে উদ্ধারে সংশ্লিষ্ট সব সংস্থা নিরলসভাবে কাজ করছে। উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা প্রশাসনের এ মানবিক উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেও তাদের একমাত্র প্রত্যাশা, দ্রুত নিখোঁজ স্বজনদের সন্ধান মিলুক। অনেকের চোখে তখনও ছিল অশ্রু, বুকভরা উৎকণ্ঠা এবং প্রিয়জনকে ফিরে পাওয়ার আকুতি।

আরো পড়ুন...  নাসিরনগরে চাচা ও চাচাতো বোনদের হামলায় প্রাণ গেল ভাতিজির

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা জহিরুল নবী, প্রতিমন্ত্রীর প্রতিনিধি আবু নাইম, উপজেলা প্রকৌশলী, গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিরা।

গভীর সমুদ্রে সংঘটিত এই দুর্ঘটনা শুধু ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারকেই নয়, পুরো গলাচিপাবাসীকেই শোকাহত করেছে। নিখোঁজ জেলেদের নিরাপদে ফিরে আসার অপেক্ষায় প্রহর গুনছেন স্বজনরা। একই সঙ্গে তাদের দ্রুত উদ্ধারের জন্য সবাই দোয়া ও প্রত্যাশা করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজারে রাত্রিযাপনের চুক্তিতে ১ হাজার পরিশোধের জেরে হত্যা, আটক-২

১

মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু: প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

২

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

৩

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মোরেলগঞ্জে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত 

৪

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ডের ১০ কোটি টাকা আত্মসাৎ কারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৫

মোরেলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৬

১৩৮৬ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

৭

কোষ্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে উদ্ধার ৪জেলে

৮

মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ধ্বংস, দুই ব্যবসায়ীকে জরিমানা

৯

মোরেলগঞ্জে ভূমিহীন নরেনের চায়ের দোকান দখলের চেষ্টার অভিযোগ

১০

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

ওমরাহ শেষে এলাকায় ফিরে কর্মীদের ভালোবাসায় সিক্ত এমপি আব্দুল আলীম

১২

বাগেরহাটে স্থানীয় সরকার প্রতিনিধিদের জলবায়ু সংক্রান্ত সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৩

গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিবাদ সভা

১৪

কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

১৫

মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৬

মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ঘর হারিয়ে ২০ দিন ধরে খোলা আকাশের নিচে শ্রমিক পরিবার

১৭

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতি চেষ্টার খবরটি বানোয়াট- টোয়াস

১৮

মোরেলগঞ্জে প্রাথমিকের ৪৪ জন সহকারি শিক্ষককে বরণ করে নিলেন শিক্ষক সমিতি

১৯

মৎস্য ঘেরের ভেড়িতে তরমুজ চাষে বাজিমাত: সফল মোরেলগঞ্জের তরুণ উদ্যোক্তা মাহবুব

২০