মোঃ নাসির উদ্দিন, বিশেষ প্রতিনিধি, পটুয়াখালী:
২১ জুন ২০২৬, ৫:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গলাচিপায় শামসুল আলম প্যাদার ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত, দোয়া ও স্মৃতিচারণ

পটুয়াখালীর গলাচিপা উপজেলার বিশিষ্ট সমাজসেবক, গ্রাম সরকারের সাবেক দায়িত্বশীল ব্যক্তি এবং বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক মরহুম মোঃ শামসুল আলম প্যাদা-এর ১৩তম মৃত্যুবার্ষিকী গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে।

রবিবার (২১ জুন) তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী এবং এলাকাবাসী মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করেন। এ সময় তাঁর রুহের মাগফিরাত কামনা করা হয়।

উল্লেখ্য, ২০১৩ সালের ২১ জুন তিনি ইন্তেকাল করেন। জীবদ্দশায় তিনি এলাকার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং জনসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একজন সৎ, ন্যায়পরায়ণ ও জনবান্ধব ব্যক্তি হিসেবে তিনি মানুষের হৃদয়ে আজও স্মরণীয় হয়ে আছেন।

দোয়া অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা মরহুম শামসুল আলম প্যাদার কর্মময় জীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন। তারা বলেন, তিনি ছিলেন সাধারণ মানুষের অকৃত্রিম বন্ধু এবং এলাকার সুখ-দুঃখের সঙ্গী। মানুষের কল্যাণে তিনি সবসময় নিজেকে নিয়োজিত রেখেছিলেন।

এলাকাবাসীর মতে, শামসুল আলম প্যাদা ছিলেন একজন জনদরদি ও মানবিক মানুষ। সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে তিনি অগ্রণী ভূমিকা পালন করতেন। তাঁর সততা, ন্যায়নিষ্ঠা এবং মানুষের প্রতি ভালোবাসা আজও সকলের কাছে অনুকরণীয় হয়ে আছে।

আরো পড়ুন...  কাঁঠালিয়ায় ধানের চারা রোপণের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

পরিবারের সদস্যরা মরহুমের জন্য সকলের কাছে দোয়া কামনা করে বলেন, “আমাদের প্রিয় অভিভাবক ও পরিবারের কর্ণধারকে আমরা আজও গভীরভাবে স্মরণ করি। মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তাঁর কবরকে নূরের বাগানে পরিণত করেন।”

মৃত্যুবার্ষিকীর এ দিনে স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী গভীর শ্রদ্ধার সঙ্গে মরহুম শামসুল আলম প্যাদাকে স্মরণ করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।

মহান আল্লাহ মরহুম মোঃ শামসুল আলম প্যাদাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। আমিন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজারে রাত্রিযাপনের চুক্তিতে ১ হাজার পরিশোধের জেরে হত্যা, আটক-২

১

মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু: প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

২

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

৩

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মোরেলগঞ্জে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত 

৪

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ডের ১০ কোটি টাকা আত্মসাৎ কারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৫

মোরেলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৬

১৩৮৬ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

৭

কোষ্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে উদ্ধার ৪জেলে

৮

মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ধ্বংস, দুই ব্যবসায়ীকে জরিমানা

৯

মোরেলগঞ্জে ভূমিহীন নরেনের চায়ের দোকান দখলের চেষ্টার অভিযোগ

১০

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

ওমরাহ শেষে এলাকায় ফিরে কর্মীদের ভালোবাসায় সিক্ত এমপি আব্দুল আলীম

১২

বাগেরহাটে স্থানীয় সরকার প্রতিনিধিদের জলবায়ু সংক্রান্ত সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৩

গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিবাদ সভা

১৪

কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

১৫

মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৬

মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ঘর হারিয়ে ২০ দিন ধরে খোলা আকাশের নিচে শ্রমিক পরিবার

১৭

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতি চেষ্টার খবরটি বানোয়াট- টোয়াস

১৮

মোরেলগঞ্জে প্রাথমিকের ৪৪ জন সহকারি শিক্ষককে বরণ করে নিলেন শিক্ষক সমিতি

১৯

মৎস্য ঘেরের ভেড়িতে তরমুজ চাষে বাজিমাত: সফল মোরেলগঞ্জের তরুণ উদ্যোক্তা মাহবুব

২০