খাদেমুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধি
১১ জুলাই ২০২৬, ৭:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির দ্রুত তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

শনিবার (১১ জুলাই) সকাল ৭টার দিকে তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের তেঁতুলিয়া মাঝিপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৪৩৪/৫-এস সংলগ্ন এলাকায় পুশইনের এ প্রচেষ্টা চালানো হয়।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তের ওপারে ভারতের নয়াবাড়ি বিএসএফ ক্যাম্পের সদস্যরা ভোরের দিকে নারী ও শিশুসহ মোট ১৩ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। বিষয়টি নজরে আসার পর বিজিবির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কঠোর অবস্থান নেয়।

বিজিবির বাধার মুখে বিএসএফ সদস্যরা পুশইনের চেষ্টা থেকে সরে দাঁড়ায় এবং ওই ১৩ জনকে পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়। ফলে কেউ বাংলাদেশে প্রবেশ করতে পারেনি।

পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুশইনের চেষ্টা করা ব্যক্তিরা ভারতের অভ্যন্তরেই অবস্থান করছিল। দায়িত্বপ্রাপ্ত বিজিবি সদস্যদের তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপের কারণে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি।

আরো পড়ুন...  যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

তিনি আরও বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধে নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০