সাভার (ঢাকা) প্রতিনিধি
১৩ জুলাই ২০২৬, ৮:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাভারে ব্যবসায়ী আনোয়ার হোসেনের বহরে হামলার অভিযোগ, কুপিয়ে আহত ৪

ঢাকার সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নের বটতলা বাজার এলাকায় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আনোয়ার হোসেনের বহরে সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁকে রক্ষা করতে গিয়ে অন্তত চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে আলমগীর হোসেনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত ১১ জুলাই বিকেল প্রায় ৪টার দিকে একটি সামাজিক অনুষ্ঠান শেষে মো. আনোয়ার হোসেন তাঁর অনুসারীদের নিয়ে নিজ গন্তব্যে ফিরছিলেন। পথে ভাকুর্তা বটতলা বাজারের তিন রাস্তার মোড়ে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা একদল সশস্ত্র ব্যক্তি তাঁদের বহরের গতিরোধ করে হামলা চালায়।

অভিযোগে বলা হয়েছে, হামলাকারীদের হাতে লোহার রড, হাতুড়ি, ধারালো অস্ত্র, চাইনিজ কুড়াল ও আগ্নেয়াস্ত্র ছিল। তারা প্রথমে মো. আনোয়ার হোসেনকে লক্ষ্য করে আক্রমণের চেষ্টা চালায়। এ সময় তাঁর ভাই আলমগীর হোসেন এগিয়ে এলে হামলাকারীরা তাঁর ওপর এলোপাতাড়ি হামলা চালায়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথায় কোপ দেওয়া হলে তিনি গুরুতর আহত হন।

আলমগীর হোসেনকে উদ্ধার করতে গেলে রিফাত, শফিকুল ইসলাম, শাহাদাত হোসেন, শাহিন হোসেন ও তৌহিদ হোসেনসহ আরও কয়েকজনের ওপর হামলা চালানো হয়। এতে রিফাতের হাত, শফিকুল ইসলামের চোখের ওপরে এবং শাহাদাত হোসেনের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।

আরো পড়ুন...  কুড়িগ্রাম সীমান্তে বিজিবির ৫৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে গুরুতর আহতদের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের সদস্যরা জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, হামলার সময় আলমগীর হোসেনের কাছ থেকে নগদ ২৩ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। এছাড়া মামলা করলে প্রাণনাশ ও লাশ গুমের হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি তাদের।

এ ঘটনায় মফিজুল ইসলাম গগন, নাজম, মানিক মিয়া, অনিক, মোশারফ হোসেন, হোসেন ও সুমনসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা দাবি করেছেন, অভিযুক্তদের মধ্যে একজনের বিরুদ্ধে অতীতেও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মো. আনোয়ার হোসেন বলেন, মানুষের জন্য কাজ করার কারণেই আমি বারবার ষড়যন্ত্র ও হামলার শিকার হচ্ছি। তবে কোনো ভয়ভীতি আমাকে মানুষের সেবা থেকে বিরত রাখতে পারবে না। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

আরো পড়ুন...  নলডাঙ্গায় গ্রামীণ সড়ক উন্নয়ন কর্মশালা

সাভার মডেল থানার অধীন ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ারুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

প্রকাশ্য সড়কে এ ধরনের হামলার ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০