শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি
১৪ জুলাই ২০২৬, ৯:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জে শিক্ষা ও সামাজিক সমস্যা নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতি এবং বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৫টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপজেলার শিক্ষা খাতের বর্তমান অবস্থা, শিক্ষার মানোন্নয়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি, মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধ, অবকাঠামোগত উন্নয়ন এবং জনসেবার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার, উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম, প্রধান শিক্ষক লিপীকা রানী, মো. ইউনুছ আলী আকন, মঞ্জুরুল করিম এবং মোরেলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মসিউর রহমান মাসুম।

বক্তারা উপজেলার শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষার্থীদের পাঠদানে আরও মনোযোগী করে তোলা, শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম জোরদার করা এবং সামাজিক সমস্যা নিরসনে প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

আরো পড়ুন...  জগন্নাথপুরে ১২ অস্থায়ী পশুর হাটের অনুমতি চেয়ে আবেদন

আলোচনা শেষে জেলা প্রশাসক উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন। এছাড়া সম্প্রতি বাদশারহাট এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ছয়জন ব্যবসায়ীর মাঝে শুকনো খাবার ও আর্থিক সহায়তার চেক বিতরণ করেন।

এর আগে জেলা প্রশাসক উপজেলা পরিষদ চত্বরে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।

সভায় অংশগ্রহণকারীরা শিক্ষা, উন্নয়ন ও সামাজিক সমস্যা সমাধানে জেলা প্রশাসনের এ উদ্যোগকে সময়োপযোগী ও ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০