পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
১৪ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পটিয়ায় এরশাদের ৭ম ও শামসুল আলম মাস্টারের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালন

চট্টগ্রামের পটিয়ায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও পটিয়া পৌরসভার সাবেক মেয়র শামসুল আলম মাস্টারের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে পটিয়া পৌর সদরের একটি রেস্তোরাঁয় জাতীয় পার্টি চট্টগ্রাম জেলা, পটিয়া উপজেলা, পৌরসভা এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ফরিদ আহমদ চৌধুরী। পটিয়া পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোস্তাক আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা আমান উল্লাহ আমান।

প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা আলহাজ নুরুল ইসলাম কমিশনার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দক্ষিণ জেলা জাতীয় পার্টির নেতা ও পটিয়া উপজেলা সভাপতি কাজী খোরশেদ আলম, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও উপজেলা সাধারণ সম্পাদক ফয়জুল কবির চৌধুরী টিটু এবং বীর মুক্তিযোদ্ধা রফিক আহমদ চেয়ারম্যান।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক মেয়র শামসুল আলম মাস্টারের পুত্র মাঈনুল ইসলাম মাঈনু। এছাড়াও বক্তব্য দেন পটিয়া পৌর জাতীয় পার্টির সভাপতি সাইফুদ্দিন, উপজেলা সহ-সভাপতি তাপস বড়ুয়া, ইকবাল মেম্বার, জাহাঙ্গীর মেম্বার, নাজিম উদ্দীন মজুমদার, দক্ষিণ জেলা জাতীয় যুবসংহতির রাজিব চৌধুরী রাজু, দক্ষিণ জেলা শ্রমিক পার্টির আহ্বায়ক শাহ আলম কন্ট্রাক্টর, সাংগঠনিক সম্পাদক আবছারসহ জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরো পড়ুন...  ভারী বৃষ্টিতে হাতিয়ায় বোরো ধানের ব্যাপক ক্ষতি, পানিতে ভাসছে কৃষকের স্বপ্ন

বক্তারা সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের রাজনৈতিক অবদান এবং পটিয়ার উন্নয়নে সাবেক মেয়র শামসুল আলম মাস্টারের ভূমিকার কথা স্মরণ করেন। তারা প্রয়াত দুই নেতার আদর্শ অনুসরণের মাধ্যমে জাতীয় পার্টিকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে জাতীয় পার্টির নেতৃবৃন্দ সাবেক মেয়র শামসুল আলম মাস্টারের কবর জিয়ারত করেন এবং তাঁর ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। দোয়া পরিচালনা করেন মাওলানা রেজাউল করিম ও মাওলানা কবির আহমদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০