কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
১৬ জুলাই ২০২৬, ৬:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রদ্ধা, স্মরণ ও অঙ্গীকারে কিশোরগঞ্জে জুলাই শহীদ দিবস পালন

যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে কিশোরগঞ্জে পালিত হয়েছে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’। দিবসটি উপলক্ষে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে কিশোরগঞ্জের জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এ সময় জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন।

স্মরণসভার শুরুতে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবারের সদস্য, জুলাই আন্দোলনের যোদ্ধা, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

আলোচনা সভায় শহীদ পরিবারের সদস্যরা তাঁদের স্বজন হারানোর বেদনাময় স্মৃতিচারণ করেন। বক্তারা জুলাই আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব, শহীদদের আত্মত্যাগ এবং বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় তাঁদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

আরো পড়ুন...  জেসমিন প্রকল্পের উদ্যোগে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, “জুলাই শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরকাল অবিস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আদর্শ আগামী প্রজন্মকে দেশপ্রেম, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে।”

তিনি আরও বলেন, সরকার জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁদের সম্মান ও কল্যাণ নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা জুলাই শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের স্বপ্নের বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে বিশেষ দোয়া, স্মরণসভা এবং শ্রদ্ধা নিবেদনের কর্মসূচিও পালন করা হয়। শহীদদের স্মরণে পুরো জেলায় ছিল শোক, শ্রদ্ধা ও কৃতজ্ঞতার আবহ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০