হারুন শেখ, বাগেরহাট প্রতিনিধি:
১৭ জুলাই ২০২৬, ৮:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রামপালে কলেজছাত্রীকে ব্ল্যাকমেইলের অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার আত্মসাতের দাবি

বাগেরহাটের রামপাল উপজেলায় এক কলেজপড়ুয়া তরুণীকে ব্ল্যাকমেইল করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে ভুক্তভোগী তরুণী রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে তরুণী উল্লেখ করেন, উপজেলার বড়দিয়া গ্রামের মৃত খোকা শেখের ছেলে মো. হাফিজুর রহমান (৪০) ইজিবাইকে করে তাকে কলেজে আনা-নেওয়ার সুবাদে তার সঙ্গে পরিচিত হন। একপর্যায়ে তাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক গড়ে ওঠে।

অভিযোগ অনুযায়ী, গত ১৯ ফেব্রুয়ারি রাতে তরুণীর বাবা মাছের ঘেরে থাকাকালে রাত সাড়ে ৯টার দিকে হাফিজুর রহমান তাদের বাড়িতে প্রবেশ করেন। সেখানে তিনি তরুণীকে ব্ল্যাকমেইল করেন এবং তার শ্লীলতাহানির অভিযোগ রয়েছে। একই সময় ঘরে থাকা এক জোড়া স্বর্ণের কানের দুল ও গচ্ছিত দুই লাখ টাকা নিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে দাবি করেছেন ভুক্তভোগী।

অভিযোগে আরও বলা হয়েছে, নেওয়া স্বর্ণের কানের দুল দুটি রামপাল সদরের একটি জুয়েলার্সে দুই দফায় ৩৫ হাজার টাকায় বন্ধক রাখা হয়েছে বলে তারা জানতে পেরেছেন।

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত হাফিজুর রহমান বলেন, ওই কানের দুল তার কাছে বন্ধক রাখার জন্য দেওয়া হয়েছিল। তিনি অন্য সব অভিযোগও নাকচ করেন।

আরো পড়ুন...  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ইসলামপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল

এ বিষয়ে ভুক্তভোগী তরুণীর বাবা দাবি করেন, ঘটনার সুষ্ঠু তদন্ত হলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রাজিব আল রশিদ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০