মোহন আলী, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
১৭ জুলাই ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার আহ্বান ভেড়ামারা পৌর বিএনপি নেতা শফিকুল ইসলাম ডাবলুর

বর্ষা মৌসুমের শুরুতেই ডেঙ্গুর প্রাদুর্ভাব এবং এডিস মশার বিস্তার রোধে ভেড়ামারা পৌরবাসীকে আগাম সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ভেড়ামারা পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক শফিকুল ইসলাম ডাবলু।

সম্প্রতি পৌরবাসীর উদ্দেশ্যে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ডেঙ্গু একটি প্রতিরোধযোগ্য রোগ। তবে সামান্য অসচেতনতা বড় ধরনের বিপদের কারণ হতে পারে। তাই ভেড়ামারা পৌরসভাকে ডেঙ্গুমুক্ত রাখতে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি পৌরবাসীর সুস্বাস্থ্য ও নিরাপত্তার স্বার্থে কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ তুলে ধরেন। এর মধ্যে রয়েছে—বাড়িঘর, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, ফুলের টব, প্লাস্টিকের পাত্র, ডাবের খোসা, পুরোনো টায়ার কিংবা ভাঙা পাত্রে তিন দিনের বেশি পানি জমতে না দেওয়া। কারণ জমে থাকা পরিষ্কার পানিতেই এডিস মশা ডিম পাড়ে এবং দ্রুত বংশবিস্তার করে।

শফিকুল ইসলাম ডাবলু বলেন, বিশেষ করে শিশু ও বয়স্কদের সুরক্ষায় মশারি ব্যবহার নিশ্চিত করতে হবে। এছাড়া জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথা বা ডেঙ্গুর অন্য কোনো উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

আরো পড়ুন...  সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

তিনি আরও বলেন, “জনগণের সেবায় আমরা সবসময় পাশে আছি। ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের ওপর নির্ভর করলে হবে না, নাগরিকদেরও সচেতন হতে হবে। সবাই মিলে কাজ করলে ভেড়ামারা পৌরসভাকে ডেঙ্গুমুক্ত ও নিরাপদ রাখা সম্ভব।”

একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নিয়মিত মশক নিধন কার্যক্রম, ওষুধ ছিটানো এবং জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০