কৌশিক চৌধুরী, হিলি প্রতিনিধি
১৮ জুলাই ২০২৬, ৬:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিনাজপুরে তুলা চাষে নতুন সম্ভাবনা, কৃষকদের মাঝে চারা ও কৃষি উপকরণ বিতরণ

দিনাজপুরের প্রত্যন্ত অঞ্চলে তুলা চাষ সম্প্রসারণ এবং কৃষকদের লাভজনক এ অর্থকরী ফসলের প্রতি আগ্রহী করে তুলতে বিরামপুরে কৃষকদের মাঝে তুলার চারা ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার সকালে বিরামপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে তুলা উন্নয়ন বোর্ড, ঠাকুরগাঁও জোনের উদ্যোগে এবং তুলা ফসলে প্রণোদনা কর্মসূচির আওতায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেএম জাহিদ হোসেন। তিনি কৃষকদের উদ্দেশে বলেন, “এই অঞ্চলের মাটি ও আবহাওয়া তুলা চাষের জন্য অত্যন্ত উপযোগী। তুলা একটি উচ্চমূল্যের অর্থকরী ফসল। ধানের তুলনায় এর বাজারমূল্য অনেক বেশি। কৃষকদের তুলা চাষে উদ্বুদ্ধ করতে সরকার প্রতি বছর ২৫ হাজার টাকা করে প্রণোদনা প্রদান করবে।”

তিনি আরও বলেন, “বর্ষাকাল বৃক্ষরোপণের উপযুক্ত সময়। পরিবেশের ভারসাম্য রক্ষা ও অর্থনৈতিক উন্নয়নের জন্য সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে।” একই সঙ্গে দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চান।”

আরো পড়ুন...  করতোয়া নদীতে আবারও মৃত্যু, শোকের ছায়া এলাকায়

অনুষ্ঠানে ১০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে হাইব্রিড তুলার বীজ, সার, কীটনাশক এবং পিজিআর (প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর) বিতরণ করা হয়। এছাড়া কৃষকদের মধ্যে ৩০০টি শিমুল, মসলিন ও ট্রি কটন জাতের তুলা গাছের চারা বিনামূল্যে প্রদান করা হয়। ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক মো. রেজাউল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) মো. আফজাল হোসেন, তুলা উন্নয়ন বোর্ড রংপুর অঞ্চলের উপপরিচালক জাফর আলী, বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. তানজিনা খাতুন এবং উপজেলা কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়।

এ সময় ঠাকুরগাঁওয়ের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা সেলিনা আক্তার, রংপুর অঞ্চলের কীট-পতঙ্গ বিশেষজ্ঞ সামিমা নাসরীন, দিনাজপুরের কটন অ্যাগ্রোনমিস্ট মো. সালাহউদ্দিনসহ তুলা উন্নয়ন বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, তুলা চাষের মাধ্যমে কৃষকরা অধিক লাভবান হতে পারবেন এবং দেশের বস্ত্রশিল্পের কাঁচামালের চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। এ ধরনের প্রণোদনা ও সহায়তা কৃষকদের তুলা চাষে আরও উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০