শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি
১৯ জুলাই ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কালিহাতীতে মাদকবিরোধী বিশেষ অভিযান, ওসি কাইয়ুম খান সিদ্দিকের নেতৃত্বে মোটরসাইকেলমহড়া

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করেছে কালিহাতী থানা পুলিশ। অভিযানে বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকের নেতৃত্বে একটি হুন্ডা (মোটরসাইকেল) মহড়া অনুষ্ঠিত হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মাদক কারবারি, সন্ত্রাসী ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকাগুলোতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি, যানবাহন চেকিং এবং জনসচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হয়।

অভিযানের অংশ হিসেবে পুলিশ সদস্যরা বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে কঠোর নজরদারি চালান। হুন্ডা মহড়ার মাধ্যমে উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের উপস্থিতি নিশ্চিত করা হয়, যা সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ বৃদ্ধি করেছে।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিক বলেন, “মাদক, সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে কালিহাতী থানা পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। জনগণের জানমাল রক্ষা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আমরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছি। অপরাধ দমনে সাধারণ মানুষের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

আরো পড়ুন...  সোনাহাট স্থলবন্দরে মাদকবিরোধী মানববন্ধন, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ ঘোষণা

স্থানীয় বাসিন্দারা পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত এ ধরনের অভিযান ও টহল কার্যক্রম পরিচালিত হলে মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে এবং জননিরাপত্তা আরও জোরদার হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০