হাফিজ মাছুম আহমদ দুধরচকী:
১৯ জুলাই ২০২৬, ৫:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লন্ডনে আল্লামা দুবাগী (রহ.)-এর ষষ্ঠ বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ, পীরে কামিল হযরত আল্লামা মুফতী মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী ছাহেব কিবলাহ (রহ.)-এর ষষ্ঠ বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল যুক্তরাজ্যের লন্ডনের ঐতিহ্যবাহী ব্রিকলেন জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

রোববার অনুষ্ঠিত এ মাহফিলের আয়োজন করে আল্লামা দুবাগী (রহ.) ঈসালে সাওয়াব মাহফিল কমিটি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাঁর বড় সাহেবজাদা আল্লামা জিল্লুর রহমান চৌধুরী দুবাগী।

মাহফিলে দেশ-বিদেশের প্রখ্যাত পীর-মাশায়েখ, আলিম-উলামা এবং যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত আল্লামা দুবাগী (রহ.)-এর মুরিদ, মুহিব্বীন ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। তীব্র গরম উপেক্ষা করে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে মাহফিল প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে আল্লামা দুবাগী (রহ.)-এর শানে নাশিদ পরিবেশন করেন মাওলানা ফখরুল ইসলাম।

মাহফিলে বক্তব্য দেন মিনহাজুল কোরআন ইন্টারন্যাশনাল লন্ডনের পরিচালক আল্লামা সাদিক কোরেশী আল-আজহারী, আল্লামা শের আহমদ বারকাতি, সাবেক মন্ত্রী আলহাজ শফিকুর রহমান চৌধুরী, মুফতি ইলিয়াস হোসেন, আল্লামা হাবিবুর রহমান চাতকী, শায়খুল হাদীস আল্লামা আব্দুল জলিল, মাওলানা অলিউর রহমান চৌধুরী, মাওলানা মাহবুবুর রহমান চৌধুরী, আল্লামা সানাউল্লাহ ছেটি, আল্লামা ক্বারী তারিক মাহমুদ, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা এমদাদুর রহমান আল-মাদানী, মাওলানা আব্দুল মালিক, মাওলানা শফিকুর রহমান বিপ্লবী, অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহসহ দেশ-বিদেশের বিশিষ্ট আলেম, খতিব ও ইসলামী ব্যক্তিত্বরা।

আরো পড়ুন...  কুষ্টিয়ায় আইনজীবীর সদস্যপদ খারিজের অভিযোগ

এছাড়া মাহফিলে উপস্থিত ছিলেন মাওলানা নুরুল ইসলাম, মাওলানা মুহিউস-সুন্নাহ চৌধুরী আল-আজহারী, মাওলানা মুসলেহ উদ্দীন, হাফিজ মাওলানা ওয়াহিদ উদ্দীন সিরাজী, মাওলানা মুস্তফা কামাল, হাফিজ মতিউল হক, হাফিজ সাজ্জাদুর রহমান, হাফিজ নাজিম উদ্দিন, ক্বারী গোলাম আজম, ক্বারী হারুন আহমদ, ক্বারী সুফিয়ান বিল্লাহ, ব্রিকলেন জামে মসজিদের সভাপতি আলহাজ হামিদুর রহমান চৌধুরী, লন্ডন নিউক্রস জামে মসজিদের সভাপতি আলহাজ সেলিম রহমান, প্রফেসর মিসবাহ উদ্দীন কামালসহ আরও অনেকে।

বক্তারা বলেন, আল্লামা মুফতী মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী (রহ.) ছিলেন প্রবাসে ইসলামী জাগরণের অন্যতম অগ্রদূত। তিনি একাধারে প্রাজ্ঞ আলেম, বিজ্ঞ মুফতি, দক্ষ সংগঠক, সফল শিক্ষক, ইসলামী লেখক ও আধ্যাত্মিক পথপ্রদর্শক ছিলেন। বিশেষ করে যুক্তরাজ্যে প্রায় অর্ধশতাব্দী ধরে ইসলামী শিক্ষা, সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তাঁর অবদান ছিল অনন্য।

তারা আরও বলেন, ব্যক্তি উদ্যোগের পাশাপাশি প্রাতিষ্ঠানিক কার্যক্রমের গুরুত্ব উপলব্ধি করে তিনি যুক্তরাজ্যে ইসলামী সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠা এবং আলেম সমাজকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ইউকে আঞ্জুমানে আল-ইসলাহর প্রতিষ্ঠাতা, লন্ডন দারুল হাদীস লতিফিয়ার অন্যতম প্রতিষ্ঠাতা এবং ইউকে উলামা সোসাইটির প্রতিষ্ঠাতা-সভাপতি হিসেবে তিনি ইসলামী শিক্ষা ও নেতৃত্ব বিকাশে অসামান্য অবদান রেখে গেছেন।

আরো পড়ুন...  কালিয়াকৈর হাইটেক স্টেশন: কোটি টাকার প্রকল্পে অব্যবস্থাপনা ও নিরাপত্তাহীনতা

আলোচনায় বক্তারা তাঁর গবেষণাভিত্তিক পাঠদান পদ্ধতি, দলিলসমৃদ্ধ ওয়াজ-নসিহত, ইসলামী আইন বিষয়ে বিচক্ষণতা, সমসাময়িক সমস্যার বাস্তবসম্মত সমাধান এবং বিনয়, তাকওয়া, ইখলাস ও সুন্নাহভিত্তিক জীবনাচরণের প্রশংসা করেন। তারা বলেন, তাঁর হাজারো ছাত্র আজ বিশ্বের বিভিন্ন দেশে ইসলামের খেদমতে নিয়োজিত রয়েছেন এবং তাঁর রেখে যাওয়া প্রতিষ্ঠান, গ্রন্থ ও আদর্শ নতুন প্রজন্মকে পথ দেখিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, আল্লামা মুফতী মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী (রহ.) ২০২০ সালের ১০ জুলাই যুক্তরাজ্যে ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে বিশ্বজুড়ে অসংখ্য ছাত্র, আলেম ও শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। তবে তাঁর রেখে যাওয়া জ্ঞান, প্রতিষ্ঠান ও আদর্শ আজও মুসলিম সমাজকে আলোকিত করে চলেছে।

মাহফিল শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন আল্লামা দুবাগী (রহ.)-এর বড় সাহেবজাদা আল্লামা জিল্লুর রহমান চৌধুরী দুবাগী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০