মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):
২০ জুলাই ২০২৬, ৬:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুলিয়ারচরে ইউএনও’র মধ্যস্থতায় পারিবারিক বিরোধের অবসান, দম্পতির মুখে ফিরল হাসি

কিশোরগঞ্জের কুলিয়ারচরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসিন খন্দকারের মধ্যস্থতায় দীর্ঘদিনের পারিবারিক বিরোধের অবসান ঘটিয়ে পুনরায় একসঙ্গে সংসার শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন এক দম্পতি।

স্থানীয় সূত্রে জানা যায়, কুলিয়ারচর পৌরশহরের নোয়াগাঁও বেপারিপাড়া এলাকার বাসিন্দা সানাউল্লাহ মিয়া ও তাঁর স্ত্রী জুলেখা আক্তারের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। একপর্যায়ে বিচার ও প্রতিকারের আশায় উপজেলা নির্বাহী কর্মকর্তার শরণাপন্ন হন জুলেখা আক্তার।

বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে সোমবার (২০ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসিন খন্দকার উভয় পক্ষকে তাঁর কার্যালয়ে ডেকে তাদের বক্তব্য শোনেন। পরে পারিবারিক ও সামাজিক মূল্যবোধের আলোকে আলোচনা ও সমঝোতার মাধ্যমে স্বামী-স্ত্রীর মধ্যকার ভুল বোঝাবুঝির অবসান ঘটান।

আলোচনা শেষে সানাউল্লাহ মিয়া ও জুলেখা আক্তার অতীতের বিরোধ ভুলে নতুনভাবে একসঙ্গে সংসার জীবন শুরু করার অঙ্গীকার করেন। এ সময় তাদের নতুন পথচলাকে উৎসাহিত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের হাতে একটি শুভেচ্ছা উপহারও তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট মুহাম্মদ শাহ আলম, কুলিয়ারচর পৌরসভার সাবেক কাউন্সিলর ও উপজেলা যুবদলের আহ্বায়ক আজহার উদ্দিন লিটন, সাংবাদিক মো. নাঈমুজ্জামান নাঈম, আলী হায়দার, মো. সবুজ মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরো পড়ুন...  কাঠালিয়ায় বারুণী উৎসবে মাতুয়া সম্মেলন

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসিন খন্দকার বলেন, আন্তরিকতা, ধৈর্য ও মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে এগোলে অনেক পারিবারিক বিরোধ আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। জনবান্ধব ও মানবিক প্রশাসন গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত থাকবে।

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে বলেন, পারিবারিক বিরোধ নিরসনে প্রশাসনের এমন মানবিক ভূমিকা সমাজে সম্প্রীতি ও পারিবারিক বন্ধন সুদৃঢ় করতে সহায়ক হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০