উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
২৮ জুলাই ২০২৬, ৮:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নড়াইলের লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে আদরী বেগম (২০) নামে এক গৃহবধূকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আহত হয়েছেন তার স্বামী রুবেল শেখ (২৮)। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার ক্ষতস্থানে আটটি সেলাই দিতে হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে লোহাগড়া পৌরসভার গোপীনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত রুবেল শেখ যশোর জেলার ধলগ্রাম এলাকার শহিদ শেখের ছেলে। তিনি লোহাগড়ার গোপীনাথপুর এলাকায় শ্বশুরবাড়ির পাশে ভাড়া বাসায় বসবাস করতেন এবং ভাঙারি ব্যবসার সঙ্গে জড়িত। তার স্ত্রী আদরী বেগম গোপীনাথপুর গ্রামের বাদলের মেয়ে।

ভুক্তভোগী রুবেল শেখ অভিযোগ করেন, পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। মঙ্গলবার ভোরে তিনি ঘুমিয়ে থাকা অবস্থায় তার স্ত্রী বুকের ওপর বসে ধারালো ব্লেডজাতীয় বস্তু দিয়ে তার পুরুষাঙ্গ কেটে ফেলার চেষ্টা করেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে তার ক্ষতস্থানে আটটি সেলাই দেওয়া হয়।

রুবেল শেখ জানান, এ ঘটনায় তিনি তার স্ত্রীর বিরুদ্ধে থানায় মামলা করবেন।

আরো পড়ুন...  শ্যামনগরে নবাগত ওসিকে সুন্দরবন প্রেস ক্লাবের সংবর্ধনা

অভিযোগের ভিত্তিতে লোহাগড়া থানা পুলিশ অভিযুক্ত আদরী বেগমকে আটক করেছে। তিনি বর্তমানে পুলিশ হেফাজতে থাকায় অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, “ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত নারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০