মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
৩১ জুলাই ২০২৬, ৬:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুলিয়ারচরে রাস্তা পাকাকরণ ও ব্রহ্মপুত্রে সেতুর দাবি

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহ ইউনিয়নের লক্ষ্মীপুর ভাটিপাড়া এলাকার তুলা মিয়ার বাড়ি সংলগ্ন স্থান থেকে ব্রহ্মপুত্র নদের তমুর উদ্দীন গুদারা ঘাট পর্যন্ত চলাচলের একমাত্র সরকারি রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সংস্কারের অভাবে প্রায় ১৬ ফুট প্রস্থ ও ১ হাজার ফুট দৈর্ঘ্যের সরকারি রেকর্ডভুক্ত রাস্তাটি বর্তমানে জনসাধারণের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

এ ছাড়া রাস্তাটির ওপর নির্মিত পুরোনো ব্রিজটি অত্যন্ত সরু ও জরাজীর্ণ হওয়ায় এর ওপর দিয়ে কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারছে না। ফলে প্রতিদিন নানা ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, একসময় এ রাস্তার পশ্চিম প্রান্তে অবস্থিত ঐতিহ্যবাহী ব্রহ্মপুত্র নদের তমুর উদ্দীনের গুদারা ঘাট দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করতেন। তবে সময়ের পরিক্রমায় নদটি শুকিয়ে যাওয়ায় গুদারা বা নৌকা চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

ফলে নদের ওপারে অবস্থিত পার্শ্ববর্তী নরসিংদী জেলার বেলাব উপজেলার বিন্নাবাড়ি ইউনিয়নের সঙ্গে এ এলাকার যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে নদের দুই পাড়ের হাজার হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও স্থানীয় প্রবীণ ব্যক্তিত্ব অ্যাডভোকেট মশিউর রহমান বলেন, “রাস্তাটি দ্রুত সংস্কার করে পাকাকরণ, বিদ্যমান সরু ব্রিজটি ভেঙে প্রশস্ত করে পুনর্নির্মাণ এবং ব্রহ্মপুত্র নদের ওপর একটি নতুন সেতু নির্মাণ করা হলে এ এলাকার বাণিজ্যিক উন্নয়নের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে।”

আরো পড়ুন...  হোসেনপুরে ঈদ উপলক্ষে দুস্থদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ

তিনি আরও বলেন, “রাস্তার দুই পাশে পড়ে থাকা অনাবাদি জমিতে মুরগির খামার ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে উঠবে। এতে স্থানীয় ভাটিপাড়া এলাকার অর্থনীতি সমৃদ্ধ হবে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।”

স্থানীয় ১৮ নম্বর দক্ষিণ লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নূর মোহাম্মদ বলেন, “লতিফপুরবাসী ও লক্ষ্মীপুর ভাটিপাড়া এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি পুরাতন ব্রহ্মপুত্র নদের ওপর একটি সেতু নির্মাণ। সেতুটি নির্মিত হলে অন্তত ১০ হাজার মানুষ সরাসরি উপকৃত হবেন।”

তিনি আরও বলেন, “এ ছাড়া কিশোরগঞ্জ ও নরসিংদী—দুই জেলার মানুষের মধ্যে সহজ যোগাযোগ স্থাপিত হবে, যা এ অঞ্চলের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

যোগাযোগব্যবস্থার এই দুরবস্থা নিরসনে স্থানীয় ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আশরাফ মিয়া, সাবেক সভাপতি ও গোবরিয়া আব্দুল্লাহ ইউনিয়ন বিএনপির সদস্য মো. সবুজ মিয়া, সদস্য নূরুল আমিন, ১৮ নম্বর দক্ষিণ লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নূর মোহাম্মদ, ১ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. সুমন মিয়া এবং ভাটিপাড়া বিটি বাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ মো. মোশারফ হোসেনসহ সর্বস্তরের এলাকাবাসী দ্রুত অবকাঠামোগত উন্নয়নের দাবি জানিয়েছেন।

আরো পড়ুন...  গাবুরায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‍্যালি ও আলোচনা সভা

তারা কিশোরগঞ্জ-৬ (ভৈরব–কুলিয়ারচর) সংসদীয় আসনের সংসদ সদস্য ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমের দৃষ্টি আকর্ষণ করে দ্রুততম সময়ের মধ্যে ১৬ ফুট প্রস্থ ও ১ হাজার ফুট দৈর্ঘ্যের রাস্তাটি সংস্কার ও পাকাকরণ, সরু ব্রিজটি ভেঙে প্রশস্ত করে পুনর্নির্মাণ এবং ব্রহ্মপুত্র নদের ওপর একটি স্থায়ী সেতু নির্মাণের জোর দাবি জানান।

এলাকাবাসীর প্রত্যাশা, জনস্বার্থ বিবেচনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মাননীয় প্রতিমন্ত্রী দ্রুত এসব অবকাঠামোগত উন্নয়নকাজ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজারে রাত্রিযাপনের চুক্তিতে ১ হাজার পরিশোধের জেরে হত্যা, আটক-২

১

মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু: প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

২

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

৩

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মোরেলগঞ্জে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত 

৪

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ডের ১০ কোটি টাকা আত্মসাৎ কারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৫

মোরেলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৬

১৩৮৬ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

৭

কোষ্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে উদ্ধার ৪জেলে

৮

মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ধ্বংস, দুই ব্যবসায়ীকে জরিমানা

৯

মোরেলগঞ্জে ভূমিহীন নরেনের চায়ের দোকান দখলের চেষ্টার অভিযোগ

১০

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

ওমরাহ শেষে এলাকায় ফিরে কর্মীদের ভালোবাসায় সিক্ত এমপি আব্দুল আলীম

১২

বাগেরহাটে স্থানীয় সরকার প্রতিনিধিদের জলবায়ু সংক্রান্ত সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৩

গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিবাদ সভা

১৪

কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

১৫

মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৬

মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ঘর হারিয়ে ২০ দিন ধরে খোলা আকাশের নিচে শ্রমিক পরিবার

১৭

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতি চেষ্টার খবরটি বানোয়াট- টোয়াস

১৮

মোরেলগঞ্জে প্রাথমিকের ৪৪ জন সহকারি শিক্ষককে বরণ করে নিলেন শিক্ষক সমিতি

১৯

মৎস্য ঘেরের ভেড়িতে তরমুজ চাষে বাজিমাত: সফল মোরেলগঞ্জের তরুণ উদ্যোক্তা মাহবুব

২০