বিশ্বনাথ প্রতিনিধি, আফজাল মিয়া:
২ অগাস্ট ২০২৬, ৬:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বনাথে জামায়াতের গণমিছিল ও পথসভা

সিলেট জেলা জামায়াতে ইসলামীর অফিস সম্পাদক আব্দুল কাইয়ুম বলেছেন, “ভারতের সঙ্গে চুক্তি করে ক্ষমতায় এসেছে বিএনপি। আর তাই তারা দেশবাসীর উন্নয়নের চেয়ে ক্ষমতা দখলের পর থেকে দখলবাজি, চাঁদাবাজি ও ধর্ষণের মতো কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত রয়েছে।”

তিনি আরও বলেন, “গণভোটের গণরায় বাস্তবায়ন না করেই বিএনপি ফ্যাসিস্ট হাসিনার পথেই হাঁটছে। কিন্তু তারা জানে না, হাসিনা যত শক্তিশালী ছিলেন, বিএনপি তত শক্তিশালী নয়। তাই ভুলে যাবেন না, এ দেশের ছাত্র-জনতা চাইলে কী না করতে পারে।”

শনিবার (১ আগস্ট) বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত গণমিছিল শেষে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন’, জুলাই গণহত্যায় জড়িত শেখ হাসিনাসহ ফ্যাসিস্টের দোসরদের বিচার এবং জুলাই বিপ্লবের বার্ষিকী উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে গণমিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুনবাজারস্থ প্রবাসী চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।

বিশ্বনাথ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মতিউর রহমান ও পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি জাহেদুর রহমানের যৌথ সঞ্চালনায় পথসভা অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন...  বদরগঞ্জে অবৈধ বালু উত্তোলনে জরিমানা

পথসভায় বক্তব্য রাখেন পৌর জামায়াতে ইসলামীর আমীর এইচ এম আক্তার ফারুক, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন, পৌর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আব্দুস সোবহান, দশঘর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ফখরুল ইসলাম এবং বিশ্বনাথ পশ্চিম ছাত্রশিবিরের সভাপতি হোসাইন শাহ।

এ সময় গণমিছিল ও পথসভায় জামায়াতে ইসলামী এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০