মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
৪ অগাস্ট ২০২৬, ৮:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিবগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে মাদকের কুফল সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে মাদকবিরোধী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, লাল কার্ড প্রদর্শন ও শপথবাক্য পাঠ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাদিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান, উজিরপুর আদর্শ কলেজের প্রভাষক মো. শফিকুল ইসলাম (বাদল), সত্রাজিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম রাব্বানী, সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আতাউর রহমান এবং বিশিষ্ট সমাজসেবক মো. নজরুল ইসলাম।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মো. হাবিবুর রহমান হিমেল ও গালিবা মেহজাবীন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়; একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। সুস্থ, সুন্দর ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে হলে সবাইকে মাদক থেকে দূরে থাকতে হবে।

আরো পড়ুন...  মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ-ফল মেলার উদ্বোধন

তিনি আরও বলেন, মাদক সেবনের ফলে ফুসফুস, হৃদপিণ্ড ও যকৃতসহ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি মাদকাসক্ত ব্যক্তি সমাজে সম্মান ও মর্যাদা হারায়। মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের তথ্য জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে জানাতে তিনি সবার প্রতি আহ্বান জানান।

বিশেষ অতিথিরা বলেন, মাদকের ভয়াবহ প্রভাব তরুণ সমাজের ভবিষ্যৎকে বিপন্ন করে তুলছে। তারা জানান, সরকার ডোপ টেস্ট চালু করেছে এবং শিক্ষার্থীদের শরীরে মাদকের উপস্থিতি শনাক্ত হলে উচ্চশিক্ষা ও সরকারি চাকরির ক্ষেত্রে তারা বঞ্চিত হতে পারে।

মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ভূমিকা পালনের পাশাপাশি সাংস্কৃতিক চর্চায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান বক্তারা।

আলোচনা সভা শেষে সংগীতশিল্পী বাবলু হক মাদকবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ সময় কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১০ জন এবং মেধাবী চারজন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী লিফলেট বিতরণ, লাল কার্ড প্রদর্শন এবং মাদকবিরোধী শপথবাক্য পাঠ করানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজারে রাত্রিযাপনের চুক্তিতে ১ হাজার পরিশোধের জেরে হত্যা, আটক-২

১

মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু: প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

২

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

৩

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মোরেলগঞ্জে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত 

৪

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ডের ১০ কোটি টাকা আত্মসাৎ কারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৫

মোরেলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৬

১৩৮৬ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

৭

কোষ্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে উদ্ধার ৪জেলে

৮

মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ধ্বংস, দুই ব্যবসায়ীকে জরিমানা

৯

মোরেলগঞ্জে ভূমিহীন নরেনের চায়ের দোকান দখলের চেষ্টার অভিযোগ

১০

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

ওমরাহ শেষে এলাকায় ফিরে কর্মীদের ভালোবাসায় সিক্ত এমপি আব্দুল আলীম

১২

বাগেরহাটে স্থানীয় সরকার প্রতিনিধিদের জলবায়ু সংক্রান্ত সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৩

গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিবাদ সভা

১৪

কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

১৫

মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৬

মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ঘর হারিয়ে ২০ দিন ধরে খোলা আকাশের নিচে শ্রমিক পরিবার

১৭

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতি চেষ্টার খবরটি বানোয়াট- টোয়াস

১৮

মোরেলগঞ্জে প্রাথমিকের ৪৪ জন সহকারি শিক্ষককে বরণ করে নিলেন শিক্ষক সমিতি

১৯

মৎস্য ঘেরের ভেড়িতে তরমুজ চাষে বাজিমাত: সফল মোরেলগঞ্জের তরুণ উদ্যোক্তা মাহবুব

২০