মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৩ অগাস্ট ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নাচোলে বিদ্যালয় পরিচালনা কমিটির বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভাতসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও কথিত মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সকাল ১০টায় নাচোল ইউনিয়নের ভাতসা গ্রামবাসীর উদ্যোগে বিদ্যালয় সংলগ্ন সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাসিন্দা, অভিভাবক, শিক্ষার্থী ও নবগঠিত পরিচালনা কমিটির সদস্যরা অংশ নেন।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন অভিভাবক মারুফা খাতুন, পরেশ মারডি, আল রায়হান, মোসা. সাথী এবং অভিভাবক ও পরিচালনা কমিটির সদস্য বুলবুলি বেগম।

বক্তারা দাবি করেন, সরকারি পরিপত্র ও বিধি অনুসরণ করে ভাতসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি বৈধভাবে গঠন করা হয়েছে। তাদের অভিযোগ, কমিটি গঠনের সময় সভাপতি প্রার্থী শহিদুল ইসলাম রিপন মাত্র এক ভোট পেয়েছিলেন।

বক্তারা আরও দাবি করেন, পরিচালনা কমিটির মেয়াদ শেষ হওয়ার পর শহিদুল ইসলাম রিপন গত ১১ আগস্ট কমিটির বিরুদ্ধে অভিযোগ তুলে মানববন্ধন করেন। এর প্রতিবাদেই স্থানীয় গ্রামবাসী, শিক্ষার্থী, অভিভাবক ও নবগঠিত কমিটির সদস্যরা পাল্টা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন।

ভাতসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা বেগম বলেন, ‘সরকারি বিধি অনুযায়ী স্কুল পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। আমার বিরুদ্ধে আনা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

আরো পড়ুন...  খুবিতে হাবারমাস ভাবনায় সেমিনার

নাচোল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মজনু মিঞা বলেন, সরকারি বিধি অনুযায়ী ভাতসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। পরবর্তীতে কমিটির বিরুদ্ধে একটি অভিযোগ পাওয়ার পর সহকারী শিক্ষা কর্মকর্তা মাকশুদুল হককে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। এরপর নবগঠিত কমিটির বৈধতা নিশ্চিত করা হয়েছে।

পাল্টাপাল্টি মানববন্ধনের বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মজনু মিঞা বলেন, বিষয়টি তিনি জেনেছেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মতামত নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০