আরিফুল ইসলাম মহিন খাগড়াছড়ি প্রতিনিধি
১৬ অগাস্ট ২০২৬, ৮:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পানছড়িতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, সম্মাননা পেলেন সফল মাছচাষিরা

‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির পানছড়িতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সফল মাছচাষি ও মৎস্যসংশ্লিষ্ট ব্যক্তি-প্রতিষ্ঠানকে পুরস্কার ও সম্মাননা প্রদান এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস অহিদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, পানছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এম এ বাসার, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মো. বাছেদ মিয়া এবং পানছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উচিত মনি চাকমা।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে চাষাবাদ সম্প্রসারণের ওপর গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে মাছের উৎপাদন বৃদ্ধি, মানুষের পুষ্টির চাহিদা পূরণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে মাছচাষিদের আরও উৎসাহিত করা প্রয়োজন।

আরো পড়ুন...  বিকাশে টাকা পাঠানোর নামে প্রবাসীর ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

অনুষ্ঠানে পানছড়ির সফল মাছচাষিদের বিভিন্ন কর্মকাণ্ড ও অবদানের কথা তুলে ধরা হয়। সফল মাছচাষি হিসেবে মো. ইব্রাহিম, অংলাপ্রু মারমা ও খুদেজা বেগমের কর্মকাণ্ড বিশেষভাবে তুলে ধরে তাদের অবদানের স্বীকৃতি দেওয়া হয়।

এ ছাড়া সফল মৎস্যচাষি হিসেবে কংচাইরীপাড়া একতা মৎস্যচাষি সমিতি, পাইটল ফার্ম গ্রামের মো. আবু তালেব এবং জিয়নগরের মো. মহিন উদ্দিনকে পুরস্কার ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, মৎস্যচাষি এবং মৎস্যসংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০