মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৯ অগাস্ট ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে অনলাইন জুয়ার বিস্তার ঠেকাতে আলোচনা

চাঁপাইনবাবগঞ্জে অনলাইন জুয়ার ক্ষতিকর প্রভাব ও এর বিস্তার রোধে করণীয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অনলাইন জুয়ার কারণে ব্যক্তি, পরিবার ও সমাজে তৈরি হওয়া আর্থিক ও সামাজিক ঝুঁকি নিয়ে আলোচনা করা হয়।

বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সালেহ মো. মুসা জঙ্গী।

সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ও পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. একরামুল হক পিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল ওদুদসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

আলোচনায় বক্তারা বলেন, ডিজিটাল প্রযুক্তির সহজলভ্যতার সুযোগ নিয়ে তরুণ ও যুবসমাজের একটি অংশ বিভিন্ন অনলাইন জুয়ার প্ল্যাটফর্মে জড়িয়ে পড়ছে। এতে অনেকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পরিবার ও সমাজেও নানা ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে।

আরো পড়ুন...  বদরগঞ্জে দোকানপাটে হামলা-লুটপাটের অভিযোগ

তাদের মতে, অনলাইন জুয়ার বিস্তার বর্তমানে অনেকটা নীরব মহামারীর মতো ছড়িয়ে পড়ছে। বিশেষ করে তরুণদের মধ্যে এর প্রবণতা বাড়ায় বিষয়টি নিয়ে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

বক্তারা আরও বলেন, অনলাইন জুয়ার ক্ষতিকর প্রভাব থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে শুধু প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীর একক উদ্যোগ যথেষ্ট নয়। অভিভাবক, শিক্ষক, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক এবং সমাজের সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

এ সময় অনলাইন জুয়ার বিরুদ্ধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি আইনানুগ ব্যবস্থা আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। তরুণদের অনলাইন জুয়া থেকে দূরে রাখতে তাদের খেলাধুলা, শিক্ষা, সংস্কৃতি ও অন্যান্য ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।

সভা থেকে অনলাইন জুয়ার বিস্তার রোধে সামাজিক সচেতনতা বাড়ানো এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০