সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধি
২০ অগাস্ট ২০২৬, ৭:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্ত্রীকে হত্যার পর মরদেহ মাটিচাপা, স্বামী আটক

নরসিংদীর মাধবদীতে স্ত্রীকে হত্যার পর মরদেহ মাটিচাপা দেওয়ার অভিযোগে শরীফ মিয়া (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) রাতে তাকে আটক করা হয়।

আটক শরীফ মিয়া মাধবদী শহরের একটি হোটেলে কাজ করতেন। নিহত জাহানারা বেগমের (৩৯) সঙ্গে প্রায় ১৫ বছর আগে সামাজিকভাবে তার বিয়ে হয়। তাদের সংসারে ৮ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে পারিবারিক বিষয় নিয়ে জাহানারা বেগমের সঙ্গে শরীফ মিয়ার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে শরীফ তার স্ত্রীকে থাপ্পড় দিলে তিনি একটি টিউবওয়েলের ওপর পড়ে অচেতন হয়ে যান বলে দাবি করেন শরীফ।

শরীফের ভাষ্য, পরে জাহানারাকে ঘরে নিয়ে যাওয়ার পর তার জ্ঞান ফেরেনি। কিছুক্ষণ পর তিনি বুঝতে পারেন, তার স্ত্রী মারা গেছেন। এরপর বিষয়টি কাউকে না জানিয়ে লোকলজ্জা ও জানাজানি হওয়ার ভয়ে মরদেহ মাটিচাপা দেন বলে পুলিশকে জানিয়েছেন তিনি।

ঘটনার দুই দিন পর বুধবার দুপুরে শরীফ মাধবদী থানায় গিয়ে স্ত্রী নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ দেওয়ার চেষ্টা করেন। তবে তার কথাবার্তায় অসঙ্গতি থাকায় পুলিশের সন্দেহ হয়। পরে পুলিশ ও স্থানীয়দের নজরদারিতে রাখা হলে একপর্যায়ে ঘটনার রহস্য বেরিয়ে আসে।

আরো পড়ুন...  বীরগঞ্জে শহীদ দিবস ও মাতৃভাষা দিবস পালিত

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, স্ত্রীকে হত্যার পর মরদেহ মাটিচাপা দেওয়ার অভিযোগে শরীফ মিয়াকে আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মরদেহ মাটিচাপা দেওয়ায় তা উদ্ধারের জন্য ম্যাজিস্ট্রেটের আদেশের প্রয়োজন হবে। আদেশ পাওয়ার পর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে।

এদিকে নিহতের স্বজনেরা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদ্‌ঘাটন এবং দোষীর সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০