স্টাফ রিপোর্টার
২৩ অগাস্ট ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জলবায়ু ঝুঁকিতে উপকূলের কিশোরী-নারী

কিশোরী-নারীর স্বাস্থ্য নিয়ে বাগেরহাটে সচেতনতা ক্যাম্পেইন

কিশোরী ও নারীর স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন এবং উপকূলীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতনতা বাড়াতে বাগেরহাটে ‘সুস্থ কিশোরী, জলবায়ু সহনশীল উপকূল’ শীর্ষক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) দশানী যদুনাথ স্কুল অ্যান্ড কলেজে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। নারীকণ্ঠ ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের উদ্যোগে নারীকণ্ঠের আয়োজন ও দ্য আর্থ সোসাইটির সহযোগিতায় কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ কুমার বকসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যদুনাথ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ঝিমি মন্ডল, সুশাসনের জন্য নাগরিক (সুজন) বাগেরহাটের সম্পাদক এসকে এ হাছিব, বাংলাদেশ স্কাউটস বাগেরহাট জেলা শাখার সম্পাদক সেখ সাকির হোসেন এবং দশানী আদর্শ বালিকা বিদ্যালয়ের সভাপতি সৈয়দ জিয়াউর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারীকণ্ঠ ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সভাপতি জান্নাতুল ফেরদৌসী।

এ ছাড়া যদুনাথ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থী, বিভিন্ন সিবিও-সিএসওর কর্মকর্তা, সাংবাদিক, নারীকণ্ঠ ও দ্য আর্থ সোসাইটির প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ক্যাম্পেইনে কিশোরী ও নারীর স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তনের প্রভাব, নিরাপদ পানি, মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা, মানসিক স্বাস্থ্য এবং স্বাস্থ্যসচেতনতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় অংশগ্রহণকারীদের নিয়ে সচেতনতামূলক সেশনও অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন...  রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-ইয়াবাসহ আটক ৩

সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে পটগান, পোস্টার প্রদর্শনী ও লিফলেট বিতরণের আয়োজন করা হয়। পাশাপাশি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তন ও লবণাক্ততার কারণে উপকূলীয় অঞ্চলের কিশোরী ও নারীরা বিভিন্ন ধরনের স্বাস্থ্যঝুঁকির মুখোমুখি হচ্ছেন। এসব ঝুঁকি সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় জ্ঞান ও অভ্যাস গড়ে তোলাই এ ক্যাম্পেইনের অন্যতম লক্ষ্য।

তারা আরও জানান, তরুণদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে কিশোরী ও নারীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি একটি সুস্থ, সচেতন ও জলবায়ু-সহনশীল উপকূল গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজারে রাত্রিযাপনের চুক্তিতে ১ হাজার পরিশোধের জেরে হত্যা, আটক-২

১

মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু: প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

২

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

৩

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মোরেলগঞ্জে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত 

৪

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ডের ১০ কোটি টাকা আত্মসাৎ কারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৫

মোরেলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৬

১৩৮৬ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

৭

কোষ্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে উদ্ধার ৪জেলে

৮

মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ধ্বংস, দুই ব্যবসায়ীকে জরিমানা

৯

মোরেলগঞ্জে ভূমিহীন নরেনের চায়ের দোকান দখলের চেষ্টার অভিযোগ

১০

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

ওমরাহ শেষে এলাকায় ফিরে কর্মীদের ভালোবাসায় সিক্ত এমপি আব্দুল আলীম

১২

বাগেরহাটে স্থানীয় সরকার প্রতিনিধিদের জলবায়ু সংক্রান্ত সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৩

গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিবাদ সভা

১৪

কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

১৫

মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৬

মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ঘর হারিয়ে ২০ দিন ধরে খোলা আকাশের নিচে শ্রমিক পরিবার

১৭

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতি চেষ্টার খবরটি বানোয়াট- টোয়াস

১৮

মোরেলগঞ্জে প্রাথমিকের ৪৪ জন সহকারি শিক্ষককে বরণ করে নিলেন শিক্ষক সমিতি

১৯

মৎস্য ঘেরের ভেড়িতে তরমুজ চাষে বাজিমাত: সফল মোরেলগঞ্জের তরুণ উদ্যোক্তা মাহবুব

২০